আকাশ থেকে এবার মাটিতে নেমে এল রাফায়েল, যুদ্ধবিমানের লুক দিয়ে নতুন SUV গাড়ি বাজারে আনল Renault

রাফায়েল, যে নাম শুনলে শত্রুপক্ষের বুক কাঁপে। যুদ্ধবিমানের মধ্যে সবথেকে শক্তিশালী ও বিধ্বংসী বিমান হিসেবে পরিচিত এই রাফায়েল। এবার সেই রাফায়েল আকাশ ছেড়ে নেমে এল মাটিতে। নেপথ্যে Renault। কারণে এই গাড়ি প্রস্তুতকারী সংস্থাই এবার রাফায়েলের লুকের নতুন SUV গাড়ি আনল বাজারে।

এই গাড়ির ডিজাইন সাধারণ SUV-এর থেকে আলাদা। এই গাড়ির ডিজাইন অনেকটা কূপ ডিজাইনের মতো। টাটা মোটরসের তরফেও ইতিমধ্যেইএই ডিজাইনের গাড়ি আনার কাজ শুরু হয়ে গিয়েছে। এই SUV-তে রয়েছে ক্লাচহীন হাইব্রিড ইঞ্জিন অর্থাৎ পেট্রোল ছাড়াই ৪৮ থেকে ৬৪ কিলোমিটার চলবে এই গাড়ি।

কীভাবে তা সম্ভব?

এই রাফায়েল গাড়ি দু’ধরণের বিকল্পে হাজির করতে পারে সংস্থা। একটি ফ্রন্ট হুইল ড্রাইভ আরেকটি ফোর হুইল ড্রাইভ। এর পাশাপাশি ড্রাইভারের সিটের নিচে একটি ২ kwh ব্যাটারি প্যাকও থাকবে যা স্বল্প দূরত্বের জন্য গাড়ি চালাতে সাহায্য করবে.

গাড়িতে জ্বালানি শেষ হয়ে গেলে অথবা আপদকালীন পরিস্থিতিতে কাজে আসবে এই ব্যাটারি। অটো রিপোর্ট অনুযায়ী, এই গাড়িতে প্লাগ-ইন হাইব্রিড প্রযুক্তি থাকবে যা ফুল চার্জে ৪৮ থেকে ৬৪ কিললোমিটার রেঞ্জ দিতে পারবে।

কেমন ইঞ্জিন রয়েছে এই গাড়িতে

রাফায়েলে যে ইঞ্জিন রয়েছে তা হল একটি ১.২ লিটার ৩ সিলিন্ডার পেট্রল ইঞ্জিন সঙ্গে ২টি ইলেকট্রিক মোটর। এই ইঞ্জিন সর্বোচ্চ ১৯৪ হর্সপাওয়ার তৈরি করতে পারবে। আরেকটি যে ইঞ্জিন রয়েছে তাতে সর্বাধিক ১২৭ হর্সপাওয়ার তৈরি করা যাবে। গাড়িতে রয়েছে ৬৬ হর্সপাওয়ার উৎপাদনকারী একটি ইলেকট্রিক মোটর। এর সঙ্গে থাকবে অটোমেটিক গিয়ারবক্স।

অন্যান্য ফিচার্স

গাড়ির ডিজাইন চোখে লেগে থাকার মতো। কূপ চেহারার সঙ্গে পাতলা হেডল্যাম্প এবং এলইডি ডিআরএল। গাড়ির ড্যাশবোর্ড সম্পূর্ণ কালো রঙে মোড়া, আকর্ষণের জন্য রয়েছে পোর্ট্রেট স্টাইলের টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম।

গাড়িতে যে থ্রটল রয়েছে তা অনেকটাই বিমান থেকে অনুপ্রাণিত। কেবিনের অনেক ফিচার্স ফাইটার জেটের মতো রেখেছে সংস্থা। আপাতত জানা গিয়েছে এই গাড়ি সর্বপ্রথম ইউরোপের বাজারে ছাড়বে রেনল্ট। তারপর ধীরে ধীরে অন্যান্য দেশে এই গাড়ি লঞ্চ করবে সংস্থা। তবে ভারতে রাফায়েল SUV লঞ্চ হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। এই দেশে Duster এর অফ-রোড ভার্সন নিয়ে আসার জন্য প্রস্তুতি শুরু করেছে সংস্থা। ভারতে এই গাড়ি ২০২৫ সালে লঞ্চ করবে।

RELATED Articles