এবার ভারতেই তৈরি হবে ৩ লাখ কোটি টাকার স্যামসাং স্মার্টফোন

কিছুদিন আগে বিশ্বের অন্যতম বৃহৎ স্মার্টফোন নির্মাণকারী সংস্থা অ্যাপল চীন থেকে তাদের ব্যবসা গুটিয়ে ভারতে চলে আসার কথা জানায়। এরপর দ্বিতীয় স্মার্টফোন নির্মাণকারী সংস্থা স্যামসাংও ভিয়েতনাম থেকে ভারতে চলে আসার সিদ্ধান্ত নিয়েছে।

দিন প্রতিদিন ভারতের বাজারের প্রতি আকৃষ্ট হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। এবার সেই তালিকায় নাম জুড়ল স্যামসাং-এর। তারা ভিয়েতনাম থেকে তাদের স্মার্টফোন উৎপাদনের একটা বড় অংশকে ভারত ও অন্যান্য কয়েকটি দেশে সরিয়ে আনতে চায়। এমনকি ভারতে ৪০ বিলিয়ন ডলার বা প্রায় ৩ লাখ কোটি টাকার ফোন তৈরির কথাও জানিয়েছে সংস্থা। আপাতত এই নিয়ে চূড়ান্ত চুক্তি চলছে। প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ বা পিএলআই প্রকল্পের আওতায় এদেশে স্মার্টফোন নির্মাণ করতে চায় দক্ষিণ কোরিয় সংস্থা।

চলতি অর্থবর্ষে ভারত চীনের তৈরি দ্রব্য বয়কট করতে শুরু করে। আর এই জন্যই ভারতের বাজারের প্রতি আকৃষ্ট হচ্ছে দক্ষিণ কোরিয় এই সংস্থা। গত বছরই স্যামসাং তাদের চীনের বিরাট কারখানাটি বন্ধ করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে দক্ষিণ কোরিয়ায় ফোন নির্মাণের খরচ এতটাই বেশি যে সেখানে কারখানা খুললে না খেতে পেয়ে মরতে হবে। তাই ভারতের দিকে আসতে চাইছে তারা।

প্রসঙ্গত, গোটা বিশ্বে চীনের পর ভিয়েতনাম থেকেই সব থেকে বেশি স্মার্টফোন রফতানি করা হয়। আর স্যামসাংয়ের ৫০ শতাংশ ফোনই তৈরি হয় ভিয়েতনামে। আর বাকি কিছুটা ইন্দোনেশিয়া ও ব্রাজিলে। কিন্তু এবার ভিয়েতনাম থেকে তারা নিজেদের কারখানার একটা বড় অংশকে ভারতে সরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।

এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ভারতে যে ৪ বিলিয়ন ডলারের ফোন তৈরি হবে তার বেশিরভাগটাই রফতানি করা হবে। যার ফলে ভারতে সস্তার ফোন আসা বন্ধ করা সম্ভব হবে। প্রসঙ্গত, স্যামসাং এর বৃহত্তম নির্মাণ ইউনিটটি ইতিমধ্যেই ভারতের নয়ডায় আনা হয়েছে।

আরও অন্যান্য খবর