পুজোর আর বেশিদিন বাকি নেই। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শপিং এখন তুঙ্গে। অনেকেই পুজোর সময় নতুন গাড়ি কেনারও শখ রাখেন। এবার তাদের জন্য এল সুখবর। একাধিক গাড়ি সংস্থা এই পুজোর মাস অর্থাৎ অক্টোবরে একাধিক গাড়িতে দিচ্ছে বিপুল ছাড়। এই কোম্পানির তালিকায় রয়েছে Maruti Suzuki, Hyundai, Honda।
দেখে নেওয়া যাক, কোন কোম্পানি কোন কোন গাড়িতে ছাড় দিচ্ছে-
হুন্ডাই
পুজোর মাসে হুন্ডাইয়ের নানান গাড়ির উপর মিলছে ব্যাপক ছাড়। এই গাড়িগুলি হল- Aura, Grand i10, Alcazar, i20, Verna, Kona Electric। সর্বোচ্চ ২ লক্ষ লাখ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে সংস্থা।
- Grand i10 – ৪৩,০০০ টাকা ছাড়
- Aura – ৩৩,০০০ টাকা ছাড়
- i20 – ৫০,০০০ টাকা ছাড়
- Verna – ২৫,০০০ টাকা ছাড়
- Alcazar – ২০,০০০ টাকা
- Kona Electric – ২ লক্ষ টাকা
মারুতি সুজুকি
দেশে সাধারণত দু’ভাবে গাড়ি বিক্রি করে মারুতি সুজুকি। Nexa ও Arena ডিলারশিপ থেকে গাড়ি বিক্রি করে এই সংস্থা। পুজোর মাসে Nexa ডিলারশিপের অধীন সর্বোচ্চ ৭৫,০০০ টাকা পর্যন্ত ও Arena ডিলারশিপ থেকে ৬০,০০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে মারুতি সুজুকি।
Nexa ডিলারশিপের অধীনে যে গাড়িগুলিতে ছাড় মিলছে, সেগুলি হল- Baleno, Ciaz ও Ignis। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এই গাড়িগুলিতে নবরাত্রি প্রি-বুকিং স্কিমের আওতায় অতিরিক্ত ৫,০০০ টাকার সুবিধা মিলবে বলেও জানা গিয়েছে। আর Arena ডিলারশিপে যে গাড়িগুলির উপর ছাড় মিলছে, সেগুলি হল- Alto K10, S-Presso, WagonR, Swift Dzire।
হন্ডা
জাপানি সংস্থা হন্ডার তরফেও দুটি গাড়িতে পুজোর মাসে মিলছে ছাড়। এই গাড়িগুলো হল – Amaze ও City। হন্ডা সিটিতে সর্বোচ্চ ৭৬,৯৪৭ টাকা ও অ্যামেজ-এ ৬০,১৪৭ টাকার ছাড় মিলবে। তবে নতুন SUV Elevate-এ কোনও ছাড় রাখে নি হন্ডা।





