লঞ্চ হল Suzuki Access 125 স্কুটারের নতুন ভার্সন, কী কী নতুন ফিচার্স এল নতুন ভার্সনে, দামই বা কত, জানুন সম্পূর্ণ তথ্য

একসময় ভারতের বাজারে রীতিমতো ঝড় তুলেছিল Suzuki Access 125 স্কুটারটি। এবার সেই স্কুটারের নতুন ভার্সন লঞ্চ হল দেশে। এই ভার্সনের নাম রাইড কানেক্ট এডিশন। আজ, ৪ঠা আগস্ট থেকেই এই স্কুটার কিনতে পারবেন গ্রাহকরা। দেখে নেওয়া যাক, নতুন এই ভার্সনে নতুন কী কী থাকছে-

কোন কোন রঙে মিলবে এই Suzuki Access 125?

পার্ল শাইনিং বেইজ বা পার্ল মিরাজ হোয়াইট কালার অপশন তো ছিলই, এর পাশাপাশি Suzuki Access 125 স্কুটারটি মিলবে সলিড আইস গ্রিন, মেটালিক ডার্ক গ্রিনিশ ব্লু, মেটালিক ম্যাট ব্ল্যাক, পার্ল মিরাজ হোয়াইট, গ্লসি গ্রে, মেটালিক রয়্যাল ব্রোঞ্জ ও ম্যাট ব্লু-র মতো একাধিক রঙেও।

কী কী ফিচার্স রয়েছে এই Suzuki Access 125 স্কুটারটিতে?

  • Suzuki Access 125 রাইড কানেক্ট এডিশনটি ইক্যুইপ ব্লুটুথ এনাবলড্ ডিজিটাল কনসোলের সঙ্গে করা রয়েছে যা চালকের স্মার্টফোন এবং স্কুটারের মধ্যে ঝক্কিহীন কানেক্টিভিটি স্থাপন করতে সক্ষম।
  • ফিচার-রিচ এই এডিশনটি টার্ন বাই টার্ন নেভিগেশন, ইনকামিং কল, এসএমএস, হোয়াটসঅ্যাপ অ্যালার্ট ডিসপ্লে, মিসড্ কল, আনরিড এসএমএস অ্যালার্ট, স্পিড এক্সিডিং ওয়ার্নিং, ফোন ব্যাটারি লেভেল ডিসপ্লে এবং এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভ্যাল অফার করে।
  • এছাড়াও থাকছে প্রিমিয়াম ক্রোম এক্সটার্নাল ফুয়েল রি-ফিলিং লিড, একটি সুপার ব্রাইট এলইডি হেডল্যাম্প, এলইডি পজ়িশন লাইটস এবং অত্যন্ত সুবিধাজনক একটি ইউএসবি সকেট।

Suzuki Access 125-এর দামঃ

Suzuki Access 125 রাইড কানেক্ট এডিশন ডিস্ক ব্রেক ভার্সনটির দাম ভারতের বাজারে ৯০,০০০ টাকা (এক্স-শোরুম)। এই স্কুটারের স্পেশ্যাল এডিশন ডিস্ক ব্রেক ভ্যারিয়েন্টের দাম ৮৫,৩০০ টাকা (এক্স-শোরুম)।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর