চলছে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। এই সময় ফোনের ডেটা খরচ করে খেলা দেখতে অতিরিক্ত ডেটার প্রয়োজন। এবার সেই সুযোগ করে দিল Vodafone-Idea। দৈনিক ডেটার সঙ্গে এবার অতিরিক্ত ডেটাও দেবে এই টেলিকম সংস্থা। জিও-কে টেক্কা দিতে এটা ভোডাফোন-আইডিয়ার নতুন স্কিম বলা যেতে পারে।
ভোডাফোনের ২৯৯ টাকার রিচার্জ প্ল্যানে এবার এল এক অনবদ্য অফার। এই প্রিপেড প্ল্যানটি রিচার্জ করলে দৈনিক ফ্রি ডেটার সঙ্গে মিলবে অতিরিক্ত ডেটাও।
কী কী অফার থাকছে এই প্ল্যানে?
Vi-র ২৯৯ টাকার এই রিচার্জ প্ল্যানে প্রতিদিন মেলে ১.৫ জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড ফ্রি ভয়েস কলিং ও দৈনিক ১০০ এসএমএসের সুবিধা। Vi Hero Unlimited সুবিধাও পেতে পারেন গ্রাহকরা এই প্ল্যানে।
এই ২৯৯ টাকার রিচার্জ করলে এবার গ্রাহক দৈনিক ১.৫ জিবি ডেটা, কলিং এবং এসএমএস তো পাবেনই, এর পাশাপাশি আরও অতিরিক্ত ৫ জিবি ডেটাও মিলবে। এছাড়াও মিলবে Vi Movies ও TV-তে বিনামূল্যে অ্যাক্সেস।Vi অ্যাপের মাধ্যমে OTT স্ট্রিম করতে পারবেন গ্রাহকরা। অ্যান্ড্রয়েড ও অ্যাপল উভয় ব্যবহারকারীরাই এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন।
মিলবে ৫ জিবি অতিরিক্ত ডেটা
Vodafone Idea-এর এই ২৯৯ টাকার রিচার্জ প্ল্যানের বৈধতা ২৮ দিন। দৈনিক ১.৫ জিবি ডেটা অনুযায়ী, ২৮ দিনে মোট ৪২ জিবি হাই-স্পিড ডেটা মেলে এই প্ল্যানটি রিচার্জ করলে। তবে এবার সংস্থা অফার দিচ্ছে যে গ্রাহকরা যদি এই প্ল্যানটি Vi অ্যাপের মাধ্যমে রিচার্জ করেন, তাহলে ৫ জিবি অতিরিক্ত ডেটা দেওয়া হবে গ্রাহককে আর তাও সম্পূর্ণ বিনামূল্যে।





