দেশে নতুন ইলেকট্রিক গাড়ি আনল ভলভো। তাদের নতুন চারচাকা ইলেকট্রিক গাড়ির নাম ভলভো সি৪০। আগস্ট মাসে অফিশিয়ালি এই গাড়ি লঞ্চ হতে পারে বলে জানা যাচ্ছে। এটি ভারতের লং রেঞ্জ গাড়িগুলির মধ্যে অন্যতম।
ফুল চার্জ দিলে এই গাড়ি চলবে ৫৩০ কিলোমিটার। পেট্রল-ডিজেল ভরার ঝক্কি থেকে রেহাই দেবে এই গাড়ি। একবার ফুল ব্যাটারি চারজ দিলে ৫০০ কিলোমিটার নিশ্চিন্ত থাকবেন আপনি। ভলভো-এর এই ইলেকট্রিক গাড়িতে রয়েছে ৭৮kwh ব্যাটারি প্যাক যা সর্বাধিক ৪০২ হর্সপাওয়ার উৎপন্ন করতে সক্ষম।
কী কী থাকছে এই গাড়িতে?
এছাড়াও এই গাড়িতে রয়েছে ফাস্ট চার্জিং প্রযুক্তি। সংস্থার দাবী অনুযায়ী, এই SUV গাড়িটি ২৭ মিনিটে শূন্য থেকে ৮০ শতাংশ চার্জ হয়ে যায়। গাড়ির গতিও দারুণ। কেবল ৪.৮ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা যেতে পারে এই ভলভো সি৪০।
ইন্টিরিয়র ও এক্সটিয়রে প্রিমিয়াম টাচ রয়েছে এই গাড়িতে। গাড়ির ভেতর সম্পূর্ণ চামড়ায় মোড়া। ৯ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম রয়েছে এই গাড়িতে। রয়েছে গুগল ম্যাপ, গুগল প্লে স্টোর, গুগল অ্যাসিস্ট্যান্টের মতো ইন-বিল্ড অ্যাপও।
এই গাড়ির ড্রাইভার ডিসপ্লে সম্পূর্ণ ডিজিটাল এবং এয়ারকন ভেন্টগুলিও পোর্ট্রেট স্টাইলে ডিজাইন করা। গাড়িতে থাকছে থর-হ্যামার অনুপ্রাণিত এলইডি হেডল্যাম্প, এলইডি টেলল্যাম্প, কূপ বডি স্টাইল, ১৯ ইঞ্চি ফাইভ স্পোক ডাইমন্ড কাট অ্যালয় হুইল এবং প্যানারমিক সানরুফ।
এই ভলভো সি৪০ সর্বোচ্চ ৪০৫ ব্রেক হর্সপাওয়ার এবং ৬৬০ এনএম টর্ক তৈরি করতে পারে। অল হুইল ড্রাইভ সিস্টেম রয়েছে এই গাড়িতে। পাহাড়-জঙ্গল থেকে শহরের মসৃণ পিচ রাস্তা সব জায়গাতেই চালানো যাবে এই গাড়ি। দ্রুত গতিতে ব্যাটারি চার্জ করার জন্য মিলবে ১৫০ কিলোওয়াট ফাস্ট চার্জার।
বাজারমূল্য কত?
ভারতীয় বাজারে এই গাড়ি Hyundai Ioniq ৫এবং Kia EV৬-কে জোরদার টক্কর দিতে চলেছে। এই দুটোই হাই রেঞ্জ ইলেকট্রিক গাড়ি। ভোলোভো সি৪০-এর দাম সম্পর্কে এখনও কোনও তথ্য না পাওয়া যায়নি। তবে আশা করা হচ্ছে ৬০ লক্ষ বাজারমূল্য হতে পারে এই গাড়ির।






