আর স্মার্টফোন নয়, এবার ইলেকট্রিক গাড়ি আনল Xiaomi, দুর্দান্ত মাইলেজ, দারুণ স্টাইলিশ লুক

স্মার্টফোন নয়, এবার তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি লঞ্চ করল Xiaomi। নাম Xiaomi SU7। লঞ্চের পর থেকেই চীনে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে এই গাড়ি। রিয়ার হুইল ড্রাইভের সঙ্গে লঞ্চ করা হয়েছে এই গাড়ি। অন হুইল ড্রাইভও রয়েছে এই ইলেকট্রিক গাড়িতে। এই গাড়ি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে সংস্থা। সেগুলি হল – SU7, SU7 Pro এবং SUV7 Max। 

কী কী ফিচার্স রয়েছে এই গাড়িতে?

  • এই গাড়ির অল হুইল ড্রাইভ সর্বোচ্চ ৬৬৩ হর্সপাওয়ার শক্তি তৈরি করে যা বহু নামি দামী স্পোর্টস কারের থেকেও বেশি।
  • এই গাড়িতে রয়েছে LFP ব্যাটারি প্যাক।
  • সংস্থা সূত্রে খবর, এই গাড়ির ওজন ১৯৮০ কেজি এবং যে টপ-স্পেক ভেরিয়েন্ট রয়েছে তার ওজন ২২০৫ কেজি।
  • Xiaomi SU7 এর টপ স্পিড ২১০ কিলোমিটার প্রতি ঘণ্টা। আর টপ স্পেক ভেরিয়েন্টেরসর্বোচ্চ গতি ২৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা।
  • এই গাড়ির আরও একটি বিশেষ দিক হল, এই গাড়ির অপারেটিং সিস্টেম। এই গাড়িতে ব্যবহার করা হয়েছে হাইপার অপারেটিং সিস্টেম।
  • এই একই অপারেটিং সিস্টেম কিছুদিন আগেস্মার্টফোনের জন্য লঞ্চ করে শাওমি।
  • কেউ যদি একই অপারেটিং সিস্টমের ফোন ও গাড়ি ব্যবহার করেন তাহলে সমস্ত ফিচার্স অ্যাক্সেস করতে আরও সহজ হবে।

কবে থেকে বাজারে মিলবে এই গাড়ি?

সংস্থা সূত্রে খবর, ২০২৩ সালের ডিসেম্বর মাসে প্রথম ইলেকট্রিক গাড়ির প্রোডাকশন শুরু ক্তবে শাওমি। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে গাড়ির ডেলিভারি শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই বেজিংয়ের কারখানায় এই গাড়িটির ট্রায়াল প্রোডাকশন শুরু হয়ে গিয়েছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles