ভুলে যাবেন Hero Activa, এখনই ঘরে তুলুন দুর্ধর্ষ মাইলেজের এই স্কুটারগুলি, দামও সাধ্যের মধ্যেই

দিনদিন টু হুইলারের চাহিদা ক্রমেই বাড়ছে। অনেকেই স্কুটার কেনার সময় শুধুমাত্র Hero Activa-র উপরই নির্ভর করেন। কিন্তু Hero Activa ছাড়াও আরও নানান সংস্থা রয়েছে যাদের দুর্ধর্ষ মাইলেজের কিছু স্কুটার রয়েছে।

সেগুলি কী কী, দেখে নেওয়া যাক-

TVS Ntorq

১২৫ সিসি ইঞ্জিনের আরও একটি মজবুত স্কুটার। টিভিএস এনটর্ক তার চেহারার জন্য বিশেষ ভাবে চর্চিত। আর পাঁচটা স্কুটির থেকে বেশ আলাদা ডিজাইন এবং রাইডিং উপহার দেয় এই স্কুটার। প্রতি লিটার জ্বালানিতে মাইলেজ দেয় ৫০ কিলোমিটার। স্কুটারের এক্স-শোরুম দাম ৮৪,৬৩৬ টাকা।

Yamaha RayZR 125 Fi Hybrid

ইয়ামাহার মজবুত বিল্ড কোয়ালিটি এবং স্পোর্টি লুকিং স্কুটি RayZR। গ্রাহকদের কাছে এই স্কুটারটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। দারুণ ফিচার্স ও শক্তিশালী ইঞ্জিন রয়েছে এই দু চাকার বাহনে। মিলবে ১২৫ সিসি এয়ারকুল্ড ইঞ্জিন যা ৮.২ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করতে পারে। স্কুটির ARAI মাইলেজ ৭০ কিমি প্রতি লিটার। দাম রাখা হয়েছে ৮৪,৭৩০ টাকা (এক্স-শোরুম)।

TVS Jupiter

সম্প্রতি বাজারে TVS Jupiter SmartXonnect লঞ্চ হয়েছে। এটিতে ব্লুটুথ কানেক্টিভিটির সঙ্গে ডিজিটাল স্ক্রিন পাবেন। কল/SMS এলার্টও পাবেন, আবার ওয়েদার এলার্ট ও সোশ্যাল মিডিয়া নোটিফিকেশনও ঢুকবে। ১২৫ সিসির ইঞ্জিন রয়েছে এতে যা সর্বোচ্চ ৮.১৮ হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করে। স্কুটির মাইলেজ ৫৭ কিলোমিটার প্রতি লিটার। দাম রাখা হয়েছে ৯৬,৮৫৫ টাকা (এক্স-শোরুম)।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles