দেব দীপাবলিতে গজকেশরী যোগ, দারুণ ভালো সময় আসছে ৩ রাশির, কেরিয়ারে উন্নতির যোগ, ব্যবসায় হবে বিপুল লাভ

আজ সারা দেশ জুড়ে পালিত হচ্ছে দেব দীপাবলি। কথিত রয়েছে, এদিনই দেবতারা বড় যুদ্ধ জয়ের পর অসুরদের থেকে স্বর্গ উদ্ধার করেছিলেন। হিন্দু ধর্মে এই তিথির বিশেষ তাৎপর্য রয়েছে। দীপাবলির মতো দেব দীপাবলিতেও এই বছর অনেকগুলি রাজযোগ তৈরি হচ্ছে যা একাধিক রাশির জন্য সৌভাগ্য বয়ে আনবে।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, দেব দীপাবলির দিন, চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করবে। এদিন দেবগুরু বৃহস্পতির সঙ্গে চন্দ্র মিলিত হয়ে গজকেশরী রাজযোগ গঠিত হবে। এর ফলে দারুণ লাভবান হবেন তিন রাশির জাতক-জাতিকারা।

সেই ৩ রাশি কী কী, জেনে নেওয়া যাক-  

বৃষ রাশি

এই রাশির চাকুরীজীবীদের জন্য এটি দারুণ সময়। গজকেশরী রাজযোগ গঠন হলে আর্থিক সুবিধা পেতে পাবেন এই রাশির জাতক-জাতিকারা। কর্মজীবনেও অনেক সুবিধা পাবেন এরা। কাঙ্খিত ইচ্ছা পূরণ হবে এই সময়। পরিবারের সঙ্গে ভালো কাটাবেন এই রাশির জাতক-জাতিকারা।

ধনু রাশি

মা লক্ষ্মীর কৃপায় উন্নতির নতুন সুযোগ আসবে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে। দেব দীপাবলিতে একসঙ্গে বেশ কয়েকটি যোগ তৈরি হবে। এই সময় ব্যবসায় আর্থিক লাভের প্রবল সম্ভাবনা রয়েছে এদের। দাম্পত্য জীবনে সুখ বাড়বে। উন্নতির নতুন পথ খুলে যাবে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে।      

মিথুন রাশি

এই সময় অনুকূল পরিস্থিতি পাবেন এই রাশির জাতক-জাতিকারা। এই রাজযোগের জন্য শেয়ারবাজারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ সুবিধা পাবেন। আত্মবিশ্বাস বাড়বে এদের এই সময়। রাজযোগের ফলে অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে এই রাশির জাতক-জাতিকাদের।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles