যে রাশিতে শনিদেব অবস্থান করে, সেই রাশির নানান প্রভাব পড়ে। রাশিতে কখনও সরাসরি বা পিছিয়ে যায়। এর ফলে প্রতিটি ১২ রাশির উপরই কোনও না কোনও প্রভাব পড়ে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কোন রাশির জন্য অনুকূল, আর কোন রাশির জাতকদের উপর শনির অশুভ নজর পড়েছে, তা শনির গোচরের বোঝা যায়।
শনির প্রভাবে কোনও ব্যক্তির জীবনে ব্যর্থতা, সমস্যা ও অসাফল্যের ঝড় নেমে আসে। গত ২৯ অক্টোবর সরাসরি গমন করেছে শনিদেব। বর্তমানে কুম্ভ রাশিতে গমন করছেন শনিদেব। এই মুহূর্তে উল্টো পথেই যাত্রা শুরু করেছেন। আর এর জেরেই ঝড় উঠবে ৩ রাশির জীবনে।
দেখে নেওয়া যাক, সেই ৩ রাশি কী কী-
ধনু রাশি
শনি সরাসরি গমনের কারণে নেতিবাচক প্রভাব পড়বে এই রাশির জাতক-জাতিকাদের উপর। এই সময় মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে। পারিবারিক জীবনে বাড়বে বিবাদ। মানসিক চাপ বাড়তে পারে। বদমেজাজের জন্য চাকরি ক্ষেত্রেদূরে কোথাও বদলি হতে পারেন। এই সময় কোনও বিষয়ে একগুঁয়ে হবেন না এই রাশির জাতক-জাতিকারা। নাহলেই ক্ষতি।
কন্যা রাশি
শনি উল্টো গমনের জেরে এই রাশির জাতক-জাতিকাদের উপর নেতিবাচক প্রভাব পড়তে চলেছে। এতদিন কন্যা রাশির উভয় রাশির জন্যই সময় ভালো যাচ্ছিল। তবে এই সময় এই রাশির উপরই কুদৃষ্টি পড়তে চলেছে শনিদেবের। এর জেরে এই রাশির জাতক-জাতিকাদের পারিবারিক অশান্তি বাড়তে পারে। আর এর ফলে বিধ্বস্ত অবস্থা হবে তাদের। বাড়িতে বিরোধের পরিবেশ তৈরি হতে পারে। পড়ুয়াদের পড়াশোনাতেও ক্ষতি হতে চলেছে।
মীন রাশি
শনি প্রত্যক্ষ হওয়ার কারণে এই রাশির জাতক-জাতিকারা নেতিবাচকভাবে প্রভাবিত হতে চলেছে। গাড়ি চালালে গতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। আঘাতের সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না। তা না হলে বড়সর দুর্ঘটনার শিকার হতে পারেন। অলসতা দূর করতে যোগব্যায়াম করুন এই রাশির জাতক-জাতিকারা। এই সময় কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ হতে পারে।





