বিচ্ছেদের পরই প্রেমিকার ন’গ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রেমিকের, গ্রেফতার যুবক-সহ তরুণীরই দুই বান্ধবী

একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে প্রেমিকের। একথা জানার পরই প্রেমিকের সঙ্গে সমস্ত সম্পর্ক ভেঙে দেন তরুণী। প্রেমিকার সেই প্রত্যাখ্যান নিতে পারেন নি যুবক। রাগের চোটে প্রেমিকার ছবি বিকৃত করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। এই অভিযোগে গ্রেফতার ওই যুবক-সহ তরুণীরই দুই বান্ধবী।

ঠিক কী ঘটেছে ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণা জেলার বাগদায়। ধৃত ওই যুবকের নাম সৌমেন মল্লিক। পেশায় ইঞ্জিনিয়ার। জানা গিয়েছে, এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। তবে কিছুমাস আগে সেই তরুণী জানতে পারেন যে একাধিক মেয়ে ও মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে সৌমেনের। সেকথা জানার পর স্বভাবতই প্রেমিকের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন তরুণী।

তবে তার ফল যে এমন ভয়ঙ্কর হতে পারে, তা হয়ত ভাবতেই পারেন নি ওই তরুণী। প্রেমিকার এই প্রত্যাখ্যান সহ্য করতে পারেন নি সৌমেন। তরুণীকে এরপর থেকে নানান উপায়ে উত্যক্ত করা শুরু করে। একসময় তা মানসিক অত্যাচারে পরিণত হয়। তাতে অবসাদগ্রস্ত হতে শুরু করেন ওই তরুণী।

জানা গিয়েছে, কয়েকবার আত্মহত্যা করার চেষ্টাও করেছিলেন তরুণী। প্রেমিকাকে নিজের কাছে অনেকভাবে আটকে রাখার চেষ্টা করেন সৌমেন। কিন্তু সম্পর্ক রাখতে চান নি প্রেমিকা। তাতেই চটে যান প্রেমিক। প্রেমিকার ছবি বিকৃত করে তা ওই তরুণীর দুই বান্ধবীকে দিয়েই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন।  

এই বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন ওই তরুণী। সুস্থ হওয়ার পর গত ২০ আগস্ট সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন ওই তরুণী ও তাঁর পরিবার। পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই পালিয়ে বেড়াচ্ছিল অভিযুক্ত।

পুলিশের কাছে খবর যায় যে পুজোর ছুটিতে বাড়িতে এসেছে অভিযুক্ত। অভিযান চালিয়ে ওই যুবক ও তরুণীর দুই বান্ধবীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বুধবার বনগাঁ মহকুমার আদালতে তোলা হলে তাদের ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।

RELATED Articles