একটানা ১৮ ঘন্টা ঘুমের রেকর্ড, দিদি নাম্বার ১-এর মঞ্চে এসে ফ্লোর ঝাঁট দিলেন ধারাবাহিকের আলো-মিলি

দিদি নাম্বার ওয়ান (Didi No 1) বাংলা অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো। দিদি নাম্বার ওয়ান মানে রচনা বন্দ্যোপাধ্যায় কে ছাড়া আর কিছু ভাবা যায় না। রচনা বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনা দিদি নাম্বার ওয়ানকে এক অন্য পর্যায়ে নিয়ে গেছে।‌ দিদি নাম্বার ওয়ান সোম থেকে শনি বিকেল পাঁচটায় সম্প্রচারিত হয়।‌ রবিবার রাত আটটা থেকে দেখা যায় এই শো। দিদি নম্বর ওয়ানের মঞ্চে খেলতে এসেছেন অষ্টমী ধারাবাহিকের কলাকুশলীরা। এবার দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে হাজির হয়েছেন জি বাংলার আলো এবং মিলি অর্থাৎ স্বীকৃতি মজুমদার ও খেয়ালি মণ্ডল।

দিদি নাম্বার ওয়ান (Didi No 1) এর মঞ্চে রচনার সামনে নিজের সিক্রেট ফাঁস করেছেন ‘আলোর কোলে’ ধারাবাহিকের স্বীকৃতি। ছোটপর্দার অতি পরিচিত মুখ তিনি। স্বীকৃতি কাজ করেছে খেলাঘর, মেয়েবেলা ধারাবাহিকে। এরপর জি বাংলায় আলোর কোলে ধারাবাহিকে ভুতের চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে। যে ভূত ভয় দেখায় না রাধাকে সঠিক পথ দেখিয়ে নিয়ে যায়। এদিন অভিনেত্রী জানিয়েছেন, তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন ঘুমাতে। ‌

এদিন দিদি নাম্বার ওয়ান (Didi No 1) এর মঞ্চে রচনা সকল অভিনেত্রীদের উদ্দেশ্যে বলেন ‘বাড়িতে তো কেউ ঘর পরিষ্কার করো না’। সেই কারণেই ঘুমের কথা উঠে দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে। দিদি নাম্বার ওয়ান এর মন চেয়ে ফ্লোর ঝাট দেওয়ার ক্লাস ছিল এদিনের প্রতিযোগীদের। ‌ ধারাবাহিকের পর্দায় অভিনয় করে মিলি। তিনি জানিয়েছেন, তাঁর ঘুমানোর রেকর্ড রয়েছে। একটানা নাকি ১৮ ঘন্টা ঘুমিয়েছিলেন খেয়ালি। খেয়ালির ক্যারিয়ার শুরু স্টার জলসার আলতাফড়িং ধারাবাহিক দিয়ে। সদ্য শেষ হয়েছে মিলি ধারাবাহিক ও। আপাতত বিরতিতে আছেন অভিনেত্রী। মিনিট স্লটেই জি বাংলার সম্প্রচারিত হচ্ছে মিঠিঝোড়া ধারাবাহিক।

অভিনয় সঞ্চালিকা সবকিছু সামলে এখন রাজনীতির ময়দানে রচনা বন্দ্যোপাধ্যায়। ২০২৪ এ লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে হুগলি থেকে লড়ছেন তিনি। বাংলা দিদি নাম্বার ওয়ান (Didi No 1)-কে বেশিরভাগ দেখা যাচ্ছে হুগলির অলিতে গলিতে প্রচার সারতে। ভোটের প্রচারের জন্য দিদি নাম্বার ওয়ান এর শুটিংয়ে বাদ পড়েনি। সেই কাজও যথেষ্ট দক্ষ হতে সামলাচ্ছেন তিনি।

রচনা ব্যানার্জীর ভোটে দাঁড়ানোর পরেই আশঙ্কা তৈরি হয়েছিল শেষ হয়ে যেতে পারে দিদি নাম্বার ওয়ান (Didi No 1) এর যাত্রা। আবার অনেকেই মনে করেছিলেন দিদি নাম্বার ওয়ান এর সঞ্চালিকা পদে দেখা যাবে অন্য কাউকে। সেসব জল্পনা উড়িয়ে দিয়ে রচনা জানিয়েছিলেন, ‘লোকসভার প্রচারে ব্যস্ত থাকার ফলে একটি তো ‘দিদি নম্বর ১’-এর শুটিং ক্ষতিগ্রস্থ হবেই। তবে প্রচার কিংবা রাজনৈতিক কর্মসূচীর ফাঁকে সেভাবেই সময় ম্যানেজ করব শুটিংয়ের জন্য। প্রয়োজনে রাত্রিবেলায় শুট সারব।’

RELATED Articles