‘বিজেপিকে হারানোর জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু তেমন কিছু হল না’, টিকিট না পেয়ে অভিমানের সুর মৌসমের গলায়, বিজেপিতে যাচ্ছেন তৃণমূল নেত্রী?

আর একমাসও বাকি নেই লোকসভা নির্বাচনে। সমস্ত দলের মধ্যে এই মুহূর্তে উত্তেজনা তুঙ্গে। বিজেপি এখনও সমস্ত প্রার্থীর নাম ঘোষণা না করলেও, তৃণমূল অনেক আগেই সম্পূর্ণ তালিকা প্রকাশ করেছে। আর সেই তালিকা সামনে আসতেই একের পর এক অভিমানের সুর উঠে আসছে দল থেকে। এবার অভিমানী মৌসম নূর।

লোকসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে তৃণমূলের অন্দর থেকে বেশ ক্ষোভ উঠে আসছে। প্রার্থী তালিকা ঘোষণার হওয়ার সঙ্গে সঙ্গেই ক্ষোভ জারি করেছিলেন অর্জুন সিং। ব্যারাকপুর থেকে টিকিট না পেয়ে তিনি আপাতত গিয়ে ভিড়েছেন বিজেপিতে। টিকিট না পেয়ে অভিমানের সুর শোনা গিয়েছিল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, হুমায়ুন কবীর, শান্তনু সেনের গলাতেও। এবার সেই তালিকায় যুক্ত হলেন মালদা উত্তরের দু’বারের প্রাক্তন সাংসদ মৌসম নূর।

কী বলেছেন প্রাক্তন তৃণমূল সাংসদ?

 টিকিট না পেয়ে আশাহত মৌসম। তিনি বলেন, “আগেরবার আমি বিজেপির কাছে হেরে গেছিলাম। এবার আমার ধারণা ছিল যে টিকিট পেলে জিতব। বিজেপিকে হারানোর জন্য প্রস্তুত ছিলাম আমি। প্রত্যাশাও তৈরি হয়েছিল। কিন্তু তেমন কিছু হল না”।

তিনি এও জানান, ২০১৯ সালেও তিনি বিজেপির কাছে হেরে গিয়েছিলেন। তাঁর কথায়, একই পরিবার থেকে দু’জন প্রার্থী হওয়ায় ভোট ভাগাভাগি হয়ে গিয়েছিল। সেই কারণে তাঁর আশা ছিল, এইবার হয়ত তিনি টিকিট পাবেন। কিন্তু তা না হওয়ায় বেশ মুষড়ে পড়েছেন তিনি।

তবে কী এবার দলবদলের কথা ভাবছেন তৃণমূল নেত্রী?

টিকিট না পেয়ে অভিমানের কথা শুনেই তাঁর দলবদল নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। তবে দল তাঁকে টিকিট না দিলেও দলের বিরুদ্ধে কোনও কথা বলতে নারাজ মৌসম নূর। তিনি জানান, তিনি দলের অনুগত সৈনিক। দল যা সিদ্ধান্ত নিয়েছে, তা তিনি মেনে নেবেন। তিনি এও স্পষ্ট জানান যে তিনি দলবদল করছেন না। দলের উপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে।

বলে রাখি, মালদা উত্তর থেকে এবারে তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন পুলিশ কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। প্রার্থী তালিকা ঘোষণার পফ্র সেভাবে দলের হয়ে প্রচারে নামেন নি মৌসম নূর। সেই কারণেই তাঁর দলবদলের জল্পনা তৈরি হয়। তবে সেই জল্পনাই জল ঢাললেন নেত্রী নিজেই।   

RELATED Articles