কসবা কাণ্ডে এই মুহূর্তে রাজ্যজুড়ে হইচই। তৃণমূল কাউন্সিউলরকে খুনের চেষ্টার ঘটনায় উত্তাল চারদিক। ইতিমধ্যেই এই ঘটনার মাস্টারমাইন্দকে গ্রেফতার করেছে পুলিশ। সঙ্গে গ্রেফতার করা হয়েছে আরর কয়েকজনকে। এবার এই ঘটনায় বিজেপি-সিপিএমকে দুষলেন শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
গতকাল, শনিবার ডানকুনির চাকুন্দিতে ১ নম্বর ওয়ার্ডে বাসস্ট্যান্ডে পাম্প হাউস-সহ ঢালাই রাস্তার উদ্বোধন করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠান থেকে বিজেপি ও সিপিএমকে একযোগে শানান তিনি। কসবা কাণ্ড নিয়ে বিরোধীদের একহাত নিয়ে তিনি বলেন, “একটু ভালো করে খোঁজখবর নিলে হয়তো দেখা যাবে, বিজেপি এবং সিপিএম এসবের পিছনে রয়েছে। একটা অদ্ভুত ব্যাপার তৈরি হল। যেভাবে বিজেপি এবং সিপিএম হিংসাত্মক কার্যকলাপের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে রাজনীতি করতে চাইছে, এসব তার জ্বলন্ত নিদর্শন”।
এখানেই শেষ নয়, এদিনের এই উদ্বোধনী মঞ্চ থেকে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়েও বড় মন্তব্য করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বলেন, “২০২৬ সালে কোনও বিরোধী দলনেতা হবে না রাজ্যে। সিপিএম মরা দলে পরিণত হয়েছে। ডাক্তারদের নিয়ে বেঁচে থাকার চেষ্টা করছে। লিখে রাখুন, ৩০টা আসন কোনও বিরোধী দল পাবে না”।
বলে রাখি, গত শুক্রবার কসবায় নিজের বাড়ির সামনেই হামলার মুখে পড়েন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। তিনি যখন চায়ের দোকানে বসেছিলেন, সেই সময় আচমকাই বাইকে চেপে আসে দুই দুষ্কৃতী। তাদের মধ্যে একজন বন্দুক উঁচিয়ে এগিয়ে আসে তৃণমূল কাউন্সিলরের দিকে। তবে ট্রিগারে সমস্যা থাকায় গুলি চলে নি। ফলে অল্পের জন্য প্রাণ রক্ষা পায় তৃণমূল কাউন্সিলরের। এই ঘটনায় তুমুল শোরগোল পড়ে যায়।
আরও পড়ুনঃ বড় দুর্ঘটনার কবলে তৃণমূল বিধায়কের গাড়ি, দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, বেপরোয়া গতির জেরে মৃত ২
এই ঘটনায় ৫-৬ যুক্ত রয়েছে বলে খবর। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় বিহারের যোগ রয়েছে বলে খবর। আবার দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে গলসি থানার পুলিশ এই ঘটনার মাস্টারমাইন্ড গুলজারকে গ্রেফতার করেছে। ধৃতের দাবী, তৃণমূল কাউন্সিলর তার ২ হাজার বর্গফুট জায়গা দখল করে রেখেছিল। সুশান্ত ঘোষকে গুন্ডাও বলে গুলজার।





