একবার রিচার্জ করলেই গোটা বছর নিশ্চিন্ত! Jio, Airtel-এর থেকে অনেক সস্তায় গোটা বছরের রিচার্জ প্ল্যান নিয়ে হাজির BSNL

সম্প্রতি রিচার্জের দাম অনেকটা বাড়িয়েছে জিও, এয়ারটেলের মতো টেলিকম সংস্থাগুলি। যা মধ্যবিত্তদের কপালে ভাঁজ ফেলেছে চিন্তার। মাস গেলে এতগুলো টাকা দিয়ে রিচার্জ করানো আম জনতার পক্ষে বেশ কষ্টকর। আর এর ফলে অনেক গ্রাহকই এখন নিজেদের মোবাইল নম্বর পোর্ট করছেন সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল-এ।

বেশ অল্প খরচে দারুণ কিছু রিচার্জ প্ল্যান রয়েছে বিএসএনএল-এর। জিও, এয়ারটেল বা ভোডাফোন-আইডিয়ার থেকে অনেক কম খরচে রিচার্জ হয়ে যায় বিএসএনএল-এ। গোটা বছরের জন্য বেশ সাশ্রয়ী কিছু রিচার্জ প্ল্যান রয়েছে সমস্ত টেলিকম সংস্থারই। তবে বিএসএনএলের খরচ সবথেকে কম। প্রায় অর্ধেক বলা যেতে পারে।

দেখে নেওয়া যাক নানান টেলিকম সংস্থাগুলির এক বছরের রিচার্জ প্ল্যান-    

এয়ারটেলের ৩৫৯৯ টাকার প্ল্যানঃ

মেয়াদ: ৩৬৫ দিন

ডেটা: ২ জিবি ৪জি প্রতিদিন

কলিং: আনলিমিটেড

SMS: ১০০ SMS প্রতিদিন

রিলায়েন্স জিও-র ৩৫৯৯ টাকার প্ল্যান

মেয়াদ: ৩৬৫ দিন

ডেটা: ২.৫ জিবি ৪জি প্রতিদিন

কলিং: আনলিমিটেড

SMS: ১০০ SMS প্রতিদিন

ভোডাফোন-আইডিয়ার ৩৬৯৯ টাকার প্ল্যান

মেয়াদ: ৩৬৫ ৪জি দিন

ডেটা: ২ জিবি প্রতিদিন

কলিং: আনলিমিটেড

SMS: ১০০ SMS প্রতিদিন

বিএসএনএল-র ২৩৯৫ টাকার রিচার্জ প্ল্যান

মেয়াদ: ৩৯৫ দিন

ডেটা: ২ জিবি ৪জি প্রতিদিন

কলিং: আনলিমিটেড

SMS: ১০০ SMS প্রতিদিন

হিসাব মতো, সমস্ত টেলিকম সংস্থাগুলির মধ্যে বিএসএনএলের গোটা বছরের রিচার্জ প্ল্যান সবথেকে সস্তা। এক বছরেরও বেশি সময়ের জন্য রিচার্জ করতে বাকি সংস্থাগুলির থেকে প্রায় অর্ধেক খরচ করতে হবে। তবে বিএসএনএল পরিষেবা ব্যবহার করার একটাই অসুবিধা, গ্রাহকদের অভিযোগ এর ইন্টারনেট স্পিড বেশ কম। তবে সংস্থার তরফে চেষ্টা চলছে, যাতে ইন্টারনেট স্পিড বাড়িয়ে আরও ভালো পরিষেবা দেওয়া যেতে পারে গ্রাহকদের।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles