গত মরশুমে চোটের দরুন ইস্টবেঙ্গল থেকে বাদ পরেছিলেন লাল হলুদের প্রিয় আল আমনা। না, মোটেও তাতে মন ভালো ছিলনা তাঁর। ইস্টবেঙ্গলের সঙ্গে সঙ্গে তিনি ভালোবেসে ফেলেছিলেন কলকাতা নগরীকেও। কিন্তু একজন প্রফেশনাল ফুটবলার হওয়াতে মিনার্ভার ডাকে সারা দিয়ে চোখের জলে কলকাতা ছাড়েন তিনি। কিন্তু এবারে ফের কলকাতাতে আসতে পারেন আমনা।






