দুই কেন্দ্রের উপনির্বাচনের ফলপ্রকাশ৷ জয়ী বিজেপি প্রার্থীরা৷

সকাল থেকে গণনা শুরু হওয়ার পরই পশ্চিমবঙ্গে ইঙ্গিত মিলেছিল গেরুয়া ঝড়ের। বোঝা যাচ্ছিল যে, এবারে তৃণমূলের ৪২ এ ৪২ পাওয়া অসম্ভব।

তারমধ্যে যে সমস্ত কেন্দ্রে উপনির্বাচন হয়েছিলো তাদের মধ্যে সকাল থেকেই ৫ টি কেন্দ্রে এগিয়ে ছিল বিজেপি এবং তিনটিতে তৃণমূল। যার মধ্যে উল্লেখযোগ্য ভাবে এগিয়ে ছিল ভাটপাড়ার অর্জুন পুত্র পবন।

এরপর বেলা বাড়ার সঙ্গেই ঘোষণা করা হয় দুটি উপনির্বাচন কেন্দ্রের ফল৷ ফলাফলে দেখা যায় যে, ভাটপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন পু্ত্র পবন সিংহ তৃণমূল প্রার্থী মদন মিত্রকে পরাজিত করে জয়ী হয়েছেন৷ এরপরই শুরু হয়ে যায় বিজেপির উৎসব।

একই চেহারা দার্জিলিং উপনির্বাচন কেন্দ্রেও। সেখানেও ফলাফল ঘোষণার পর দেখা যায় যে বিজেপি প্রার্থী তামাং জিম্বা তৃণমূল প্রার্থী বিনয় তামাংকে পরাজিত করে জয়ী হয়েছেন৷

RELATED Articles

Leave a Comment