দত্তপুকুরে ভোটারদের ভোট দানে বাঁধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শুধু বাঁধাই নয়, বুথে ভোট দিতে যাওয়ার সময়ই নাকী হুমকি দিচ্ছেন তারা। এক বয়স্ক দম্পতিকে ভোট দিতে যাওয়ার সময় হুমকি দেওয়ার অভিযোগ ওঠে সেখানকার প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে।
দত্তপুকুরের দিঘা দাসপাড়ার ঘটনা৷ সকাল থেকেই সেখানে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এবারে ভোট দানে বাঁধা দেওয়ার অভিযোগও উঠল তাদের বিরুদ্ধে। এক বয়স্ক দম্পতি জানিয়েছেন যে তারা রুইদাস শিশু শিক্ষা কেন্দ্রের একটি বুথে ভোট দিতে যাচ্ছিলেন। কিন্তু যাওয়ার পথেই তাদের পথ প্রাক্তন তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং তাঁর অনুগামীরা আটকান বলে অভিযোগ। তাঁরা জানান যে পথ আটকে রীতিমতো তাদের হুমকি দিয়ে বলা হয় যে, ভোট দেওয়ার দরকার নেই। সোজা বাড়ি চলে যেতে।





