উত্তপ্ত নৈহাটির পাল্লাদা। অসন্তোষ ৬ টি বুথকে কেন্দ্র করে।

আজ রাজ্যে পঞ্চম দফার ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে রাজ্যের ৭ টি লোকসভা কেন্দ্রে। এরমধ্যেই সেই লোকসভা কেন্দ্রগুলি থেকে বিক্ষিপ্ত উত্তেজনার খবর মিলছে৷ ব্যারাকপুরের পরিস্থিতি যথেষ্টই উত্তপ্ত। এছাড়াও স্থানে স্থানে সংঘর্ষ বাঁধছে তৃনমূল – বিজেপি কর্মীদের৷ তারমধ্যেই উত্তেজনার খবর মিলল নৈহাটির ৬ টি বুথ থেকে।

 

সকাল বেলাতেই উত্তেজনা ছড়ায় নৈহাটির পাল্লাদার ৮ নম্বর থেকে ১৩ নম্বর এই ছয়টি বুথে। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ যে সকালবেলা এই বুথগুলোতে সিপিএম পোলিং এজেন্টরা ঢুকতে চাইলে তাদের বাঁধা দেন তৃণমূল কর্মীরা। এমনকি কয়েকজন সিপিএম পোলিং এজেন্টকে রাস্তাতেই হুমকি দেওয়া হয়৷ ফলস্বরূপ প্রাণের ভয়ে বুথগুলোতে প্রবেশ করতে পারেননি তারা৷

সিপিএম-এর পক্ষ থেকে অভিযোগ করা হয় যে উত্তেজনা ছড়াচ্ছে তৃণমূল কর্মীরা। এই নিয়ে সিপিএম নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেও এখনও অবধি নির্বাচন কমিশন এই বিষয়ে কোনো পদক্ষেপ নেননি বলে জানান সিপিএম কর্মীরা৷ আপাতত পরিস্থিতি বেশ উত্তপ্তই হয়ে রয়েছে নৈহাটির এই ছয়টি বুথে।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর