বুথে বিজেপি প্রার্থীকে ঢুকতে বাঁধা। অভিযুক্ত তৃণমূলের পোলিং এজেন্টের।

সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে ব্যারাকপুরের মোহনপুর। মোহনপুরের ভোটগ্রহণকে কেন্দ্র করে শুরু হয়েছে অশান্তি৷ ভোটারদের ভোট দানে বাঁধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এলে, তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পরেন বিজপি প্রার্থী অর্জুন সিং। এরপর হাতাহাতি হয় পুলিশের সঙ্গেও।

 

বচসা সামলিয়ে এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও বিজেপি প্রার্থীর বুথে প্রবেশ নিয়ে ফের বচসা বাঁধে বুথে উপস্থিত এক ব্যাক্তির সাথে এবং বিজপি প্রার্থী অর্জুন সিং-এর মধ্যে। বিজেপি প্রার্থী অর্জুন সিং বুথে প্রবেশ করতে চাইলে তাকে প্রবল ভাবে বাঁধা দেন দেওয়ার অভিযোগ সেই বুথে উপস্থিত তৃণমূল পোলিং এজেন্ট-এর বিরুদ্ধে। এরপূর্বে বিজেপি পোলিং এজেন্টকে সেই বুথে ঢুকতে বাঁধা দেওয়া হয়। তবে বিজপি প্রার্থী অর্জুন সিং-এর হস্তক্ষেপে পরে বুথে ঢুকতে পারেন বিজেপি পোলিং এজেন্ট। তবে এরপর অর্জুন সিং বুথে প্রবেশ করতে চাইলেই বাঁধে বিপত্তি।

বুথে বিজেপি প্রার্থী অজুন সিং প্রবেশ করতে চাইলে বুথের তৃণমূল এজেন্ট তাকে বাঁধা দিয়ে বলেন যে বুথে প্রার্থী প্রবেশের অধিকার নেই। এরপরই বচসায় জড়ান তারা। বিজপি প্রার্থী-র বক্তব্য আইন কানুন না জেনেই পোলিং এজেন্ট হয়েছেন এই তৃণমূল কর্মী৷ গোটা ঘটনায় নিশ্চুপ থাকতে দেখা যায় বুথের প্রিসাইডিং অফিসারকে। ফলস্বরূপ বিজেপি-এর তরফ থেকে দাবী জানানো হয় অবিলম্বে সেই প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়ার৷

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর