সিরিয়াল কিলার বিষয়টি এখনও অবধি সীমিত ছিল সিনেমাতেই। তবে এবারে বাস্তবের সিরিয়াল কিলারকে নিয়ে রীতিমতো ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখে পরতে হলো কালনা বাসীদের। তিন মাসে ৬ জন মহিলাকে খুন করে কলনায় এক আতঙ্ক সৃষ্টি করেছিল এক ঠান্ডা মাথার সিরিয়ালকিলার। অবশেষে সেই সিরিলারকিলারকে বন্দী করতে সক্ষম হয় পুলিশ৷
পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার মেমারী থানার এলাকায় রীতিমতো এক আতঙ্কের সৃষ্টি করেছিলো এই সিরিয়াল কিলার৷ ৩ মাসে ৬ জন মহিলাকে ঠান্ডা মাথায় খুম করে বাড়ি থেকে সোনা, রুপো, টাকা লুঠ করাই ছিল তার উদ্দেশ্য। প্রধানত একা মহিলাকেই টার্গেট করতো এই সিরিয়াল কিলার৷ অবশেষে বিভিন্ন সিসিটিভি ফুটেজের সাহায্যে সেই সিরিলায় কিলারকে শনাক্ত করে তাকে বন্দী করে পুলিশ।
পুলিশের জেরার মুখে সেই সিরিয়াল কিলার জানায় যে তার নাম কামরুজ্জামান। তার আসল বাড়ি মুর্শিদাবাদের কালিনগর৷ সে তার স্ত্রী এবং এক মেয়ে ও দুই ছেলেকে নিয়ে কিছুদিন হলো কালনার নাদনঘাট থানা এলাকায় এসেছে৷ ৬ টি খুনের প্রসঙ্গে তার বক্তব্য যে, হঠাৎই খুনের ইচ্ছে জাগে তার মনে। তাই সে একের পর এক খুন করতে উদ্যত হয়।





