রাজ্যে ৩২৪ ধারা প্রয়োগ করে নজির নির্বাচন কমিশন-এর৷

গতকাল কলেজ স্ট্রীট এবং বিধাণ সরণিতে গন্ডগোলের জেরে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা নেত্রীরা। দাবী ছিল যে, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভাষণের মাধ্যমে গন্ডোগোল বাঁধাতে তাঁর কর্মীদের প্ররোচনা দেন, যার ফলেই সংঘর্ষে জড়ান তৃণমূল কর্মীরা। তাই ভোটের পূর্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা সমাবেশ নিষিদ্ধ করার দাবী জানান তাঁরা। সেসময় নির্বাচন কমিশনের তরফে আশ্বাস দেওয়া হয় যে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

 

এরপরই আজ নির্বাচন কমিশনের তরফে দেওয়া হলো নয়া নির্দেশ। সময় কমানো হলো ভোট প্রচারের৷ আগামী শুক্রবার বিকেল ৪ টে পর্যন্ত প্রচারের সময়সীমা থাকলেও সেই সময়সীমা কমিয়ে করা হলো কাল রাত ১০ টা পর্যন্ত। আজ নির্বাচন কমিশন সূত্রে জানানো হয় যে, কাল রাত ১০ টার পর ভোট প্রচার বন্ধ করতে হবে সব রাজনৈতিক দলগুলোকেই৷

Pubg Mobile Trigger

অর্থাৎ কাল বিজেপি নেতৃত্বরা শুধুমাত্র তৃণমূল নেত্রীর সভা সমাবেশের ওপর নির্বাচন কমিশনের নিকট হতে নিষেধাজ্ঞা চাইতে গেলেও, আজ সমস্ত রাজনৈতিক দলগুলোরই প্রচারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের তরফে জারি করা হয় নিষেধাজ্ঞা। ৩২৪ নং ধারা প্রয়োগ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় নির্বাচন কমিশন সূত্রে।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর