তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক রাজ্য জুড়ে।

প্রকাশিত হয়েছে লোকসভা নির্বাচনের ফল। ফলে স্পষ্টই বোঝা যাচ্ছে যে দেশ জুড়ে যেমন চলছে গেরুয়া সুনামি তেমনি রাজ্যে চলছে গেরুয়া ঝড়। সেই ঝড়েই ১৮ টি আসন তৃণমূল থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। আর এরপরই পরে যায় দল বদলের হিড়িক।

পূর্বেও তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছিলেন মুকুল রায়ের মতো আরও অনেক তৃণমূল নেতারা৷ এবারে তাদের পথ অনুসরণ করেই শতাধিক তৃণমূল নেতা কর্মীরা যোগ দিলেন বিজেপিতে। যা নিঃসন্দেহে তৃণমূলের জন্য এক বড়ো ধাক্কা।

 

পশ্চিম মেদিনীপুরের গড়বেতা চন্দ্রকোণা রোডে প্রায় দুই শতাদিক তৃণমূল কর্মীরা দল বদল করে যোগ দিলেন বিজেপিতে। এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবী যে যারা গিয়েছেন বিজেপিতে তারা প্রত্যেকেই তৃণমূলের নিষ্ক্রিয় কর্মী। এছাড়াও তাঁরা আরও অভিযোগ আনেন যে, বিজেপি ১৮ টি আসন জিতেই দাদাগিরি শুরু করেছে তারা রীতিমতো হুমকি দিয়ে তৃণমূল কর্মীদের বিজেপিতে যোগদানে বাধ্য করছে।

যদিও তৃণমূলের এই দাবী মানতে নারাজ স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাঁরা এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন যে, স্থানীয় মানুষ তৃণমূলের অত্যাচারে অতিষ্ঠ, তাই তারা বিজেপিতে যোগ দিয়েছে। এটা সাধারণ মানুষের বিচার।শুধু মেদিনীপুরেই নয় সারা রাজ্য জুড়েই শুরু হয়েছে এই দল বদলের হিড়িক। বলা বাহুল্য এর দরুণ যথেষ্ট চাপেই শাসক দল।

আরও অন্যান্য খবর