জবি জাস্টিনকে ঘিরে বিতর্কের মধ্যেই তাঁর ডাক পরেছিল ভারতের জাতীয় ফুটবল দলে। একদা লাল হলুদ তারকা জবি চিরদিনই এই স্বপ্ন দেখে এসেছিলেন। তবে তাকে নিজের হাতে গড়েছিলেন লাল হলুদ কোচ আলেজান্দ্রো। আর তাই কলকাতা লিগে প্রথম একাদশে সুযোগ না পাওয়া জবির পারফরম্যান্স আই লিগে সকলের নজর কেড় নেয়। এরপরই লাল হলুদ কোচ বক্তব্য রেখেছিলেন যে, তিনি বিস্মিত জবিকে জাতীয় দলে না রাখার জন্য৷
এরপর শেষ হয় গত মরশুমে, শুরু হয় নতুন মরশুমে। নয়া মরশুমে ক্লাবও পরিবর্তনের কথা ভাবেন জবি। তবে এরমধ্যেই বদল হয় ভারতীয় জাতীয় দলে। ভারতীয় ফুটবলের জাতীয় দলে কোচ হয়ে আসেন স্টিমাচ। এরপরই জাতীয় দলে ডাক পান জবি।





