এবারে সিনেমা হলে দেখানো হতে চলেছে বিশ্বকাপে ভারতের প্রতিটি ম্যাচ।

যাকে বলে একদম নয়া উদ্যোগ। এবারে সিনেমার জায়ান্ট স্ক্রিনে দেখানো হতে চলেছে বিশ্বকাপে ভারতের ৯ টি ম্যাচ৷ বন্ধুবান্ধবদের সঙ্গে বসে বাড়িতে কিংবা কোনো আড্ডার স্থানে বসে ক্রিকেট দেখার মজা যেমন একরকম তেমনি সিনেমা হলের জায়ান্ট স্ক্রিনের সামনে বসে সেই ম্যাচ দেখার অভিজ্ঞতা বেশ অন্যরকমই হতে চলেছে বলে মনে হয়।

 

আর কলকাতার ক্রিকেট প্রেমীদের জন্য যারা এই অবিনব উদ্যোগ নিলেন তারা হলেন আইনক্স লেজার লিমিটেড। এবারে বিশ্বকাপ হতে চলেছে ৩০ মে থেকে ১৪ জুলাই পর্যন্ত৷ এর মধ্যে ভারতের ৯ টি ম্যাচ সহ সেমিফাইনাল, ফাইনাল এবং আরও কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ দেখানোর কথা ভাবছে আইনক্স লেজার লিমিটেড।

যেসমস্ত সিনেমা হলগুলোতে এই ক্রিকেট ম্যাচ গুলো লাইভ দেখানো হবে সেগুলি হলো সিটি সেন্টার-ওয়ান, কোয়েস্ট মল, সাউথ সিটি মল এবং ফোরাম মলের আইনক্স সিনাম হল। আইনক্স কর্তৃপক্ষের কথায় সিনেমার জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপের ম্যাচগুলো লাইভ দেখার অভিজ্ঞতা বেশ অন্যরকম হতে চলেছে কলকাতার ক্রিকেট প্রেমিদের। অবশ্যই এই উদ্যোগ কলকাতাতে এই প্রথম।

RELATED Articles

Leave a Comment