রাজ্যে সপ্তম দফার ভোটের পূর্বেই সরিয়ে দেওয়া হলো স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্যকে৷ শেষ দফার ভোটের পূর্বে এই সিদ্ধান্ত নিলো নির্বাচন কমিশন। এই মূহুর্তে আপাতত স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব সামলাবেন রাজ্যের মুখ্যসচিব।
শুধু স্বরাষ্ট্রসচিবকেই নয়, নির্বাচন কমিশনের তরফে সরিয়ে নেওয়া হলো এডিজি সিআইডি রাজীব কুমারকেও। এডিজি সিআইডি এর দায়িত্ব থেকে তুলে নেওয়া হয় তাকে। এর পূর্বেও রাজীব কুমারকে নগরপালের পদ থেকে সরিয়েছিল নির্বাচন কমিশন। কারণ সেসময় রাজীব কুমারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলো বিরোধী পক্ষরা। এবারে সেই একই পথে হেঁটে রাজীব কুমারকে এডিজি সিআইডি এর দায়িত্ব থেকে তুলে নিলো নির্বাচন কমিশন৷
রাজীব কুমারকে তলবও করলো নির্বাচন কমিশন৷ কাল সকাল ১০ টায় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট করতে হবে তাকে। শেষ দফার ভোটের পূর্বে নির্বাচন কমিশনের এই কড়া পদক্ষেপগুলোকে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। তাদের অনেকেই জানিয়েছেন যে, এই ঘটনায় এবারে চাপে পরবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি।
Email - [email protected]