লোকসভা নির্বাচন ২০১৯ এর সম্ভাব্য ফলাফল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রতিক্রিয়া

চলছে লোকসভা নির্বাচন ২০১৯ এর গণনা পর্ব। এখনও যা ইঙ্গিত রয়েছে তাতে বলা যায় যে দেশ জুড়ে গেরুয়া প্রাধান্য অব্যাহত। সঙ্গে পশ্চিমবঙ্গেও রয়েছে এবারে গেরুয়া ঝড়৷ শেষ দফার ভোটের পর বুথ ফেরত সমীক্ষায় প্রায় এই একই ফলাফল উঠে এলেও সেসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন যে তিনি বুথ ফেরত সমীক্ষাকে মানেননা। বুথ ফেরত সমীক্ষা সবটাই আজগুবি। কিন্তু গণনা শুরুর পর থেকেই দেখা যায় যে অনেকটা সম্ভাব্য ফলাফল অনেকটাই মিলে যাচ্ছে বুথ ফেরত সমীক্ষার সঙ্গে।

 

বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী জানানো হয়েছিল যে, দেশে ফের একবার মোদী সরকারই আসতে চলেছে, অপরদিকে পশ্চিমবঙ্গের ১৬ থেকে ১৯ টি আসন পাবে এবারে বিজেপি-ই। বুথ ফেরত সমীক্ষার ফলকে সত্য প্রমাণিত করেই আজ সকাল থেকে দেশে আছড়ে পরে গেরুয়া সুনামি। অপরদিকে পশ্চিমবঙ্গেও দেখা যায় গেরুয়া ঝড়। এরপরই টুইটের মাধ্যমে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় জানান তাঁর প্রতিক্রিয়া৷

mamata tweet

তৃণমূল নেত্রী বলেছিলেন যে এবারে বাংলাতে ৪২ এ ৪২ ই পাবে তৃণমূল। কিন্তু সম্ভবত তা আর হচ্ছেনা, এটি বুঝতে পেরেই মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেন। টুইটে নাম উল্লেখ না করে বিজেপিকে জয়ের অভিবাদন জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন যে, যারা জয়ী হচ্ছেন তাদের শুভেচ্ছা। তবে যারা পিছিয়ে আছেন তাদের সকলেই আসলে এখনও হেরে যাননি। ফলাফল প্রকাশিত হওয়ার পর, তৃণমূলের তরফ থেকে পুরো বিষটি পর্যবেক্ষণ করা হবে, এবং তারপরই সবাইকে জানানো হবে যে, এভাবে তৃণমূলের আসন কমে যাওয়ার কারণ কী? তিনি আরও লিখেছেন যে, ভোট গণনা পর্ব আগে শেষ হোক, ভিভিপ্যাটের সঙ্গে ইভিএম মিলিয়ে দেখা হোক এরপরই বোঝা যাবে যে, আসল ফলাফল কী হতে চলেছে। বিজেপি কর্মীদের এই প্রসঙ্গে বক্তব্য যে, তৃণমূল রাজ্যে ৪২ এ ২৪ বা ২৫ পাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়-র এরূপ প্রতিক্রিয়া দিয়েছেন৷

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment