রাজ্যে হিংসায় উসকানি দিচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী৷ বক্তব্য বাবুল সুপ্রিয়র।

এবারে বিস্ফোরক হয়ে উঠলেন আসানসোলের নির্বাচিত বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তাঁর বক্তব্য রাজ্যে যে সমস্ত হিংসাত্মক ঘটনাগুলো ঘটে চলেছে তাতে উসকানি দিচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

প্রসঙ্গত, কিছুদিন আগেই সন্দেশখালিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুই বিজেপি কর্মী সুকান্ত মন্ডল এবং প্রদীপ মন্ডল৷ নিখোঁজ রয়েছেন আরও৷ এছাড়াও মৃত্যু হয়েছে এক তৃণমূল কর্মীরও৷ এরপরই দুই দল একে অপরের বিরুদ্ধে আঙুল তোলে এই ঘটনায়৷ এই প্রসঙ্গেই বাবুল সুপ্রিয় বলেন যে, তৃণমূল সম্ভবত রোহিঙ্গাদের সাহায্যে এসব হামলা চালাচ্ছে, যা সাংঘাতিক ব্যাপার। এতে বিশ্বদারবারে বাঙালিদের চিত্রই খারাপ হচ্ছে৷ সঙ্গে সেসময় তিনি আরও বলেন যে, এমন সরকারের থাকার কোনো কোনোও নৈতিক অধিকারই নেই৷

বাবুল সুপ্রিয় আরও জানিয়েছেন যে, লোকসভা নির্বাচনের পরবর্তীতে রাজ্যে যেভাবে হিংসা অব্যাহত তাতে মদত জোগাচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁর দলীয় দুষ্কৃতি এবং পুলিশের সাহায্যে রাজ্যে হিংসাত্মক কার্যকলাপ করাচ্ছেন বলে বিস্ফোরক মন্তব্য করলেন বাবুল সুপ্রিয়। তাঁর কথায় লোকসভা নির্বাচনে ৪২ এ ৪২ এর জায়গায় ২২ পেয়েছে তৃণমূল। সেখানে বিজেপি তাদের আাসন সংখ্যা ২ থেকে বাড়িয়ে ১৮ করে নিয়েছে। আর তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এহেন কাজ করে বলের দ্বারা রাজ্যকে বশে রাখতে চাইছেন বলে তোপ দাগলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়৷

RELATED Articles

Leave a Comment