রাজ্যের পাশে Axis Bank! ত্রাণ তহবিলে ১ কোটি টাকা, মকুব করা হল বিভিন্ন চার্জও

আমফান এই রাজ্যে হানা দিয়েছিল আজ থেকে প্রায় এক মাস আগে। সেই লড়াইয়ে প্রাথমিকভাবে বাংলা ঘুরে দাঁড়ালেও, ওই প্রবল ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির রেশ এখনো রয়ে গিয়েছে বাংলার প্রান্তিক এলাকা জুড়ে। এবার সেই ক্ষয়ক্ষতি যাতে রাজ্য অনেকটাই সামলে নিতে পারে তার জন্য ভারতের তৃতীয় বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক দাঁড়াল রাজ্য সরকারের পাশে। সম্প্রতি অ্যাক্সিস ব্যাঙ্ক পশ্চিমবঙ্গের আমফান প্রভাবিত অঞ্চলে ত্রাণ ও পুনর্বাসনের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে এক কোটি টাকা আর্থিক সহায়তার কথা ঘোষণা করল।

শুধু এত বড় মহান পদক্ষেপ নয়, গ্রাহকদের কথা ভেবে ব্যাঙ্ক ৩০শে জুন পর্যন্ত সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্ট এবং প্রি -পেড কার্ড গ্রাহকদের অনলাইন আই এম পি এস এবং এটিএম – এ আর্থিক ও অ-আর্থিক লেনদেনের উপর থেকে চার্জও মকুব করল।

এইদিন ব্যাঙ্কের তরফ থেকে ইস্ট জোনের রিজিওনাল ব্রাঞ্চ ব্যাঙ্কিং হেড লাল সিং ও গভর্মেন্ট বিজনেস গ্রুপের প্রেসিডেন্ট রবি কুমার এক কোটি টাকার চেক তুলে দেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা ও অর্থ বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর হাতে।

অ্যাক্সিস ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে, ব্যাঙ্ক কর্মচারী ও পার্টনাররা নাগরিক পরিকাঠামো পুনরুদ্ধারের জন্য রাজ্য ও জেলা পর্যায়ের কর্তৃপক্ষের সাথে নিরলস পরিশ্রম করে চলেছেন এবং সর্বসাধারণের সুবিধার জন্য রাজ্যে মাইক্রো – এটিএম পি ও এস মেশিন এবং মোবাইল ভ্যান পরিষেবা চালু করা হয়েছে। বছরের পর বছর ধরে অ্যাক্সিস ব্যাঙ্ক জনগণকে সর্বাধিক সুবিধা সম্পন্ন পরিষেবা দেওয়ার জন্য রাজ্যের সাথে সুনিবিড়ভাবে কাজ করে চলেছে। সামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পে এই ব্যাঙ্ক সরকারি তহবিলকে সুষ্ঠভাবে পরিচালনা করে চলেছে। অ্যাক্সিস ব্যাঙ্ক একমাত্র বেসরকারি ব্যাঙ্ক যা কৃষি বিভাগের অধীনে স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড পরিচালনা করেছে।

এই ব্যাঙ্ক রাজ্য নগরোন্নয়ন ডিপার্টমেন্ট এবং পঞ্চায়েতের অধীনে আইএসজিজিপি এরও ব্যাঙ্কার। এই ব্যাঙ্ক রাজ্যের ফিন্যান্স পোর্টাল গুলি যেমন – জিআরআইপিএস এবং এসবিএমএস এর সাথে সংযুক্ত এবং বিভিন্ন ইউএলবি কর ও রাজ্য কর আদায়ের দায়িত্ব প্রাপ্ত। বর্তমানে অ্যাক্সিস ব্যাঙ্ক কলকাতায় এবং পশ্চিমবঙ্গে যথাক্রমে তার ১৪৫ ও ৩০০ শাখা এবং ৬৮০ ও ১৫১১ টি এটিএম এর মাধ্যমে সমস্ত রকমের ব্যাঙ্কিং এবং আর্থিক পরিষেবা দিচ্ছে। গ্রাহকদের স্বাচ্ছন্দ্যের কথা সব সময় মাথায় রাখে অ্যাক্সিস ব্যাঙ্ক। ভবিষ্যতে তারা গ্রাহকদের জন্য যেকোনো রকম প্রয়োজনীয় পরিষেবা দিতে প্রস্তুত বলেও ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে।

RELATED Articles

Leave a Comment