মোদী সরকারের ৯ বছরের পূর্তি, পঞ্চায়েত নির্বাচনের আগে ঘাঁটি শক্ত করতে উদ্যত গেরুয়া শিবির, বাংলায় ১০০টি জনসভা বিজেপির

হাতে আর মেরেকেটে একমাসও বাকি নেই। ৯ বছর পূর্ণ করতে চলেছে মোদী সরকার। আর এই উপলক্ষ্যে গোটা দেশেই একাধিক কর্মসূচি নেওয়ার পরিকল্পনা করেছে পদ্ম শিবির। এর মধ্যে রয়েছে বাংলাও। জানা গিয়েছে, বাংলায় ১০০টি জনসভা করা হবে বলে দলীয় সার্কুলারে নির্দেশ দেওয়া হয়েছে।

এলাকার প্রভাবশালী ব্যক্তিদের এই জনসভায় রাখতে হবে। তাদের চা চক্রে বা নৈশভোজে আমন্ত্রণ জানাতে হবে। কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, দলীয় নেতাদের উপস্থিত থাকতে হবে এই জনসভায়। ৯ বছরে মোদী সরকার কী কী পদক্ষেপ করেছে, সরকারের গৌরবজ্জ্বল দিকগুলি তুলে ধরতে হবে জনসভায়, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে।

দলীয় সার্কুলারে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাতে হবে। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার জনসভার জন্য প্রচার করতে হবে। মোদী সরকারের কাজের খতিয়ান তুলে ধরতে হবে বলে জানানো হয়েছে এই সার্কুলারে।

সূত্রের খবর, আগামী ৩০ মে থেকে ৩০ জুন, মোদী সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে গেরুয়া শিবিরের তরফে গোটা দেশজুড়ে একাধিক অনুষ্ঠান হতে চলেছে। গোটা দেশে মোট ৫১টি বড় জনসভা হতে চলেছে। দলের তরফে সর্বভারতীয় পদাধিকারীরা এই সমস্ত জনসভায় ভাষন দেবেন বলে জানানো হয়েছে।

সার্কুলার অনুযায়ী, বাংলায় প্রত্যেক মণ্ডল স্তরে ১০০ জনের একটি করে জনসভা করতে হবে। এই জনসভায় সমস্ত লোকসভায় বুদ্ধিজীবীদের একত্রিত করতে হবে। জনসম্পর্ক অভিযানের মাধ্যমে জন সমর্থন নেওয়া হবে।। আর সেই জন্য ক্রীড়াবিদ, শিল্পপতি, শহীদ পরিবার-সহ সমাজের বিভিন্ন অংশে প্রতিষ্ঠিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতে হবে।‌ ব্যবসায়ী সম্মেলন করতে হবে। 

সার্কুলারে জানানো হয়েছে, দলের পুরনো নেতাদের সঙ্গে নতুন নেতাদের সম্পর্ক যাতে আরও নিবিড় হয়, সেই চেষ্টা করতে হবে। আজ, রবিবার কার্যকারিণী বৈঠক এই সার্কুলার সকলকে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই কর্মসূচির জন্য জেলা ও রাজ্য স্তরে কমিটি তৈরির কথা বলা হয়েছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন। বাংলায় বিজেপির এমন কর্মসূচির ফলে পঞ্চায়েত নির্বাচনে গেরুয়া শিবির কনি সুবিধা করতে পারে কী না, এখন সেটাই দেখার।

RELATED Articles