ইন্টারনেট বন্ধের পর ফের এক কড়া পদক্ষেপ, উলুবেড়িয়ার একাধিক এলাকায় জারি ১৪৪ ধারা

বাংলায় এখন অরাজকতার পরিবেশ। গুজব ছড়ানো বন্ধ করতে ও হিংসা ঠেকাতে গতকাল, শুক্রবার রাতেই বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল নবান্নের তরফে। গোটা হাওড়া জেলাতে বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারনেট পরিষেবা। এবার ফের এক কড়া পদক্ষেপ নিল রাজ্য স্বরাষ্ট্র দফতর।

উলুবেড়িয়া মহকুমার একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি করল প্রশাসন। ১০ই জুন থেকে আগামী ১৫ই জুন পর্যন্ত এই ১৪৪ ধারা জারি থাকবে বলে জানা গিয়েছে।

উলুবেড়িয়ার যেসমস্ত এলাকায় এই ১৪৪ ধারা জারি থাকবে, সেগুলি হল-

ইন্টারনেট বন্ধের পর ফের এক কড়া পদক্ষেপ, উলুবেড়িয়ার একাধিক এলাকায় জারি ১৪৪ ধারা

এই সমস্ত এলাকায় পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না। যে যে এলাকায় গত দু’দিন ধরে পথ অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগ, নানান বিক্ষোভ, পুলিশের গাড়িতে হামলা, রেল অবরোধের ঘটনা ঘটেছে, সেই সমস্ত জায়গাতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে মূলত।

পয়গম্বর বিতর্ক নিয়ে গত বৃহস্পতিবার থেকেই শহরের নানান জায়গায় শুরু হয় বিক্ষোভ। এদিন ৬ নম্বর জাতীয় সড়কপথ অবরোধ করে প্রতিবাদ করেন বিক্ষোভকারীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে বিক্ষোভ তুলে নেওয়ার কথা বললেও, তা শোনা হয়নি। প্রায় ১১ ঘণ্টা অবরোধ চলে।

এরপর গতকাল, শুক্রবারও হাওড়ার বিস্তিরন এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, বোমাবাজি হয় ধূলাগড়ে। রাতে গ্রামীণ হাওড়ার নানান জায়গায় বিজেপির পার্টি অফিস ভাঙচুর করা হয়। এর জেরে গতকাল রাতেই ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। আর এবার জারি হল ১৪৪ ধারা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment