সাত সকালে নব নালন্দা স্কুলে দুর্ঘটনা! কাচ ভেঙে আহত ২ ছাত্র

সাত সকালে বড় দুর্ঘটনা। দক্ষিণ কলকাতার নব নালন্দা স্কুলে কাচ ভেঙে পড়ে আহত অষ্টম শ্রেণির ২ ছাত্র। সকাল ৭টা নাগাদ স্কুল শুরুর সময় ঘটনাটি ঘটে। জখম দুই ছাত্রকে নিয়ে যাওয়া হয়েছে নিকটবর্তী হাসপাতালে। ঘটনার পর আতঙ্কিত অভিভাবকরা।

ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পড়ুয়াদের মধ্যে। স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন অভিভাবকরা। জানা গিয়েছে, কাচের জানালার ফ্রেম সমেত খুলে পড়েছে মাটিতে। ছাত্রদের দাবি, ঘটনার সময় স্কুলে প্রার্থনা চলছিল। চারতলার কোনও পড়ুয়া ছিল না। তারপরও কেন পড়ুয়াদের ভুলের কথা বলা হচ্ছে?

এক অভিভাবকের দাবি, বাচ্চাদের উপর দোষ চাপাচ্ছেন প্রিন্সিপাল। তিনি প্রশ্ন তুলেছেন, ‘কেন স্কুলের রক্ষণাবেক্ষণ হয় না ঠিক মতো?’

ওই অভিভাবক আরও অভিযোগ করেছেন , স্কুলের মাইনে বেড়েছে। ‘সেই টাকায় স্কুল রক্ষণাবেক্ষণের কাজ করানো হয়নি কেন! ছেলেগুলোর কিছু হয়ে গেলে কে দায়িত্ব নেবে? প্রিন্সিপাল কি দায়িত্ব নেবে?’

আরও পড়ুনঃ স্কুল ড্রেসে লেখার শাস্তি! জামা খুলিয়ে বাড়ি পাঠানো হল স্কুল ছাত্রীদের

আরও এক অভিভাবকের দাবি, ‘স্কুলের কোনও পরিষেবাই ভাল নয়। অ্যাম্বুল্যান্স পর্যন্ত পাওয়া যায়নি। স্কুল কর্তৃপক্ষ বলছে, এটা রাস্তাতেও হতে পারত।’ তাঁর আরও অভিযোগ প্রিন্সিপালও অভিভাবকদের সঙ্গে দেখা করেননি বলেও অভিযোগ। এখনও পর্যন্ত কর্তৃপক্ষের তরফে কেউ সামনে এসে কোনও মন্তব্য করেননি।

RELATED Articles