একা শুভেন্দু নন, আরও ২৫ জন বঙ্গ নেতাকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার তোড়জোড় শুরু! 

বিধায়ক পদ থেকে‌ও ইস্তফা দিয়ে দিলেন শুভেন্দু। দীর্ঘদিনের দিদি-ভাইয়ের সম্পর্ক সম্পর্ক শেষ বলা যেতেই পারে। বিজেপির হাত ধরেই নিজের দ্বিতীয় রাজনৈতিক জীবন শুরু করতে চলেছেন শুভেন্দু অধিকারী। এই খবর একপ্রকার নিশ্চিত। মঙ্গলবারই কেন্দ্রীয় নিরাপত্তা পেয়েছেন নন্দীগ্রামের বিদায়ী তৃণমূল বিধায়ক।  জোর গুঞ্জন উঠেছে অমিত শাহের উপস্থিতিতেই বাংলায় পদ্ম পতাকা হাতে তুলে নেবেন তিনি। 

আর এবার বাংলায় রাশ হাতে পেতে উঠে পড়ে লেগেছে কেন্দ্র। শুভেন্দু ছাড়াও আরও ২৫ জন রাজনৈতিক নেতার নিরাপত্তা বাড়ানোর তোড়জোড় শুরু করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

আর এতেই অনুমান করা হচ্ছে, এই নেতারাও অতি সত্ত্বর বিজেপিতে আসতে চলেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের একাধিক রাজনৈতিক নেতার ওপর হামলার সম্ভাবনা রয়েছে। আগেই বিজেপি নেতাদের কেন্দ্রীয় নিরাপত্তা দিয়েছিল অমিত শাহের দফতর। কিন্তু বিজেপি সভাপতি জে পি নড্ডার কনভয়ে হামলার পর আর কোনও ঝুঁকি নিতে নারাজ কেন্দ্র।

RELATED Articles