নিউটাউনের নামী ঝাঁ চকচকে শপিং মলে চলছে দেহ ব্যবসা। স্পা-এর আড়ালে রমরমিয়ে ফেঁদে বসেছে মধুচক্র। সেই স্পা-তেই বডি ম্যাসাজ করাতে গিয়ে এবার প্রবল বিপাকে গ্রাহকরা। পুলিশের অভিযানে আটক একাধিক।
নিউটাউন মানেই চোখ জুড়ানো ঝাঁ চকচকে সব বড় বড় বিল্ডিং। সেখানেই গড়ে উঠেছে একের পর এক নামীদামী সব শপিং মল। শপিং মলের মধ্যে স্পা থাকা নতুন কিছু নয়। স্পা-এর ভেতর নিয়ন আলোয় চোখ ধাঁধানো ডেকোরেশন। রুমের ভিতর জ্বলছে সুগন্ধি মোমবাতি। আলো-আঁধারিতে এক মায়াবী পরিবেশ বলা যায়।
নিউটাউনের সেই স্পা-এর আড়ালেই এতদিন ধরে চলছিল দেহ ব্যবসা। স্পা-এর বাইরে লাগানো সাইনবোর্ড। অনেকেই জেনে গিয়েছিলেন যে স্পা-এর আড়ালে কী চলছে না চলছে। তবে অনেকেই না জেনে সেখানে যেতেন নানান ম্যাসাজ ও অন্যান্য পরিষেবা নিতে। শনিবার যে সমস্ত গ্রাহক ওই স্পা-তে যান, তারা পড়েন মহাবিপাকে।
এই স্পা-তে আদতে কী চলছে, তা এতদিন কীভাবে পুলিশের নজরে এল না, তা নিয়ে তো প্রশ্ন রয়েছেই। তবে অবশেষে গতকাল, শনিবার নিউটাউনের অ্যাক্সিস মলের ওই স্পা সেন্টারে অভিযান চালায় বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা শাখার পুলিশ। আর স্পা-এর ভেতরে ঢুকে চক্ষু ছানাবড়া হয়ে যায় তাদের।
স্পা-এ অভিযান চালিয়ে এদিন ১৭ জন মহিলা ও ৭ জন পুরুষকে আটক করে পুলিশ। স্পা সেন্টারের আড়ালে দেহ ব্যবসা চালানোর অপরাধে গ্রেফতার করা হয় ৩ জন মহিলা ও ৭ জন গ্রাহককে। আজ, রবিবার অভিযুক্ত এই ১০ জনকে বারাসাত আদালতে পেশ করা হবে বলে খবর। মানব পাচারের মতো কড়া ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বলে খবর।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার