কখনও ছোট্টো অভিপ্সা তো কখনও গোলু । ছোট্ট শিশুগুলিই করোনার বিরুদ্ধে লড়াইয়ে মানুষের ভরসার কারণ হয়ে উঠছে। নিজের জন্মদিনের জন্য জমানো সঞ্চয় রেড ভলেন্টিয়ারদের হাতে তুলে দিয়েছে জিডি বিড়লা স্কুলে অভিপ্সা তেমনই করোনা আক্রান্তদের জন্য তৈরী করা রেড ভলেন্টিয়ারদের খাবারের প্যাকেটের মাথায় পাঁচ বছরের ছোট্ট গুলু মার্কার দিয়ে লিখে চলেছে “Get well Soon।” এই কাজ নাকি সে স্বেচ্ছায় নিয়েছে। এই কাজের ভাগ সে কাউকে দিতে চায় না।
আরও পড়ুন- বিজেপি সমর্থকদের শাস্তি দিতে আইন নিজের হাতে তুললেন তৃণমূল নেতা! কান ধরে উঠবস করানোর ভিডিও ভাইরাল
পাঁচ বছরের এই ছোট্ট মেয়েটার একটাই চাওয়া দ্রুত সুস্থ হোক সমাজ। দ্রুত ফিরে আসুক তাঁদের ছোটবেলা।
আরও পড়ুন- বাড়িতে তিন সন্তান, তাও করোনা মুক্ত হওয়ার একমাস পরও বাঙ্গুরের করোনা বেডেই পড়ে রয়েছেন বৃদ্ধা মা
সবাইকে সুস্থ হওয়ার বার্তা দিয়ে মনোবল জোগানো মেয়েটার নাম সুহাসিনী মজুমদার। বাড়ির নাম গোলু। তাঁর বাবা-মা দুজনেই করোনা আক্রান্ত। শান্তিনিকেতনে এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। এদিকে গোলু কাজ করে চলেছে রেড ভলান্টিয়ারদের সঙ্গে। তার একটিই চাওয়া, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক সবাই। আবার মাঠে খেলতে যাবে সবাই। আবার বন্ধুদের সঙ্গে স্কুলে যাবে সে।






