পুজোর মধ্যেই অঘটন! চুরি দুর্গাপ্রতিমার লক্ষাধিক টাকার গয়না, চোরের কীর্তিতে মাথায় হাত জমিদার বাড়ির লোকজনের

মহানবমীর রাতে ঘটে গেল দুঃসাহসিক ঘটনা। দুর্গামণ্ডপে ঢুকে মা দুর্গার লক্ষাধিক টাকার গয়না চুরি করে পালাল চোর। পুজোর সময় এম্ম এক ঘটনায় মাথায় হাত জমিদার বাড়ির লোকজনের। সিসিটিভি ফুটেজ দেখে চোরকে চিহ্নিত করে তদন্ত শুরু করেছে পুলিশ।  

ঘটনাটি ঘটেছে মহানবমীর রাতে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। সেখানে পাঁচুন্দি গ্রামের শতাব্দী প্রাচীন চট্টোপাধ্যায় বাড়ির দুর্গা মন্দিরে প্রতি বছর জাঁকজমক করে হয় দুর্গাপুজো। সেই দুর্গামন্দিরেই ঘটেছে চুরির ঘটনা। জানা গিয়েছে, শনিবার ভোরে পরিবারের এক সদস্য এই বিষয়টি প্রথমে লক্ষ্য করেন। এরপরই বাড়িজুড়ে বেঁধে যায় শোরগোল।

এরপর বাড়ির সিসিটিভি ফুটেজ দেখেন তারা। দেখা যায়, রাত ১টা নাগাদ মন্দিরের তালা ভাঙে এক ব্যক্তি। এরপর মন্দিরে প্রবেশ করে প্রতিমারস্মস্ত গয়না খুলে নেয় সে। পরিবারের তরফে জানানো হয়েছে। দুর্গাপ্রতিমার সমস্ত গয়নাই চুরি হয়ে গিয়েছে। এই গয়নার বাজার মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা, এমনটাই দাবী পরিবারের।

পরিবারের এক সদস্য জানান, “শুক্রবার রাতে কোনও পুজো ছিল না। তাই মন্দিরে তালা দিয়ে আমরা রাতে ঘুমাচ্ছিলাম। সকালে নবমীর পুজোর জন্য মন্দিরের দরজা খুলে দেখি, ভিতরে সব লন্ডভণ্ড। প্রতিমার গায়ে গয়না নেই। সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ পরীক্ষ। করে দেখা যায় এক যুবক রাত ১ টা নাগাদ মন্দিরে ঢুকে প্রতিমার গায়ের গয়না খুলছে। প্রায় ৬০ লক্ষ টাকার গয়না খোয়া গিয়েছে। পুলিশকে সব জানিয়েছি। সিসিটিভি ফুটেজ তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশের কাছে গয়না উদ্ধার করে দেওয়ার দাবী জানিয়েছি”।

এই ঘটনায় লিখিত অভিযোগ জানানো হয়েছে কেতুগ্রাম থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের কথায়, এত টাকার গয়না প্রতিমাকে পরানোর আগে থানায় জানানো উচিত ছিল পরিবারের। সিসিটিভি ফুটেজ দেখে দোষীকে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।  

আরও অন্যান্য খবর