আর জি করের ঘটনা নিয়ে উত্তাল চারদিক। পুজোর মধ্যেই চলছে প্রতিবাদ-আন্দোলন। তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় যখন চারদিক উত্তাল, সেই সময় মায়ের পুজোর রাতেই চলল এক মহিলার উপর নির্যাতন। প্রকাশ্য রাস্তায় শাড়ি টেনে খোলা হল তাঁর। আর এই ঘটনায় নিষ্ক্রিয় পুলিশ।
কী ঘটেছে ঘটনাটি?
ঘটনাটি ঘটেছে কসবার নিউ মার্কেটের সামনে। জানা গিয়েছে, ওই এলাকাতেই এক অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন ওই মহিলার ছেলে। সেখানেই কিছু যুবকের সঙ্গে বচসায় জড়ান ওই মহিলা। অভিযোগ, মহিলার ছেলেকে যুবকরা মারধর করছিল। সেই ঘটনার প্রতিবাদ জানান মহিলা। ক্ষোভ উগড়ে দেন।
আর এরপরই মহিলাকে মারতে মারতে রাস্তায় টেনে নামিয়ে আনা হয় বলে অভিযোগ। এরপরও চলতে থাকে অকথ্য নির্যাতন। প্রকাশ্য রাস্তায় ওই মহিলার শাড়ি টেনে খুলে ফেলা হয়। মহিলাকে নানান হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এমন ঘটনায় উত্তপ্ত হয় ওই এলাকা। মহিলার বুকেও হাত দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন।
মহিলা অভিযোগ করেছেন, তিনি কসবা থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ তা নিতে চায়নি। পুজোর রাতে এক জনবহুল রাস্তায় এই ধরণের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে উঠল প্রশ্ন। মহিলার কথায়, তিনি এই ঘটনার সম্পূর্ণ বিবরণ দিয়ে পুলিশকে অভিযোগ জানাতে গিয়েছিলেন। কিন্তু পুলিশ তা নিতে অস্বীকার করে। তিনি আরও জানান, এই খবর চাউর হওয়ার পর পুলিশের তরফে তাঁকে সকালে ফোন করা হয়। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারে নি পুলিশ।
আরও পড়ুনঃ ‘অসুস্থতার নাটক করছে অনিকেত, ইচ্ছা করেই আর জি করে ভর্তি…’, অনশনকারী জুনিয়র চিকিৎসকের অসুস্থতা নিয়েও কটাক্ষ কুণালের
নির্যাতিতা মহিলা জানান, “সবার সামনে আমার শাড়িটা খুলে দেওয়া হয়। আমাকে চড়ও মারতে থাকে। ওরা বলতে থাকে একে তোল। জঙ্গলে তুলে নিয়ে রেপ করে দে। আমার বুকেও পাঁচটা আঙুলের দাগ বসিয়ে দিয়েছে। যাঁরা করেছে এদের সবাইকে আমি চিনি। এখানেই মদ খায়। জুয়া খেলে। তবে ওরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা আমি বলতে পারব না”।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!