বিশেষভাবে সক্ষম তরুণীকে ধ’র্ষ’ণের অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার চক গাজিপুর এলাকায়। অভিযুক্তের কড়া শাস্তির দাবী তুলেছেন এলাকাবাসীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কী ঘটেছে ঘটনাটি?
জানা গিয়েছে, অভিযুক্তের নাম গোপাল দাস। তিনি পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার চক গাজিপুরের বাসিন্দা তিনি। এলাকায় বিজেপির বুথ সভাপতি হিসেবেই পরিচিত গোপাল। গত বুধবার বিকেলে বাড়ি থেকে খানিকটা দূরে ছিলেন ওই বিশেষভাবে সক্ষম তরুণী। অভিযোগ, মহিলাকে একা পেয়েই তাঁর উপর শারীরিক নির্যাতন চালায় অভিযুক্ত। পরে গোটা ঘটনাটি জানাজানি হয়ে যায়।
অভিযুক্তের বিরুদ্ধে মহিষাদল থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। বিজেপি নেতার এই কীর্তির তীব্র নিন্দা করেছে শাসকদল। ঘটনার তীব্র নিন্দা করেছেন মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী। তিনি বলেন, “খুব খারাপ ঘটনা। প্রশাসনকে বলব দ্রুত ঘটনার জোরদার তদন্ত হোক। দোষীর উপযুক্ত শাস্তির ব্যবস্থা হোক”।
কী বলছে গেরুয়া শিবির?
অন্যদিকে, বিজেপির তরফে দোষীর কড়া শাস্তির দাবি করা হলেও এর পিছনে রাজনীতিও আছে বলে মনে করা হচ্ছে। বিজেপির রাজ্য কমিটির সদস্য প্রদীপ দাস বলছেন, “যে বা যারা এর সঙ্গে যুক্ত আছে তাঁদের শাস্তি হোক। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক আমরা চাই। দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থাও হোক”।
এরপরই তিনি বলেন, “অনেকদিন পর এলাকার গ্রাম পঞ্চায়েতের দখল নিয়েছে বিজেপি। তাই হয়তো কালিমালিপ্ত করার জন্য এমন অভিযোগ আনা হচ্ছে”।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!