সিভিক ভলান্টিয়ারদের নিয়ে নানান সময় নানান অভিযোগ উঠে আসে। কিন্তু দৌরাত্ম্য যেন শেষ নেই তাদের। এবার এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে বীরভূমের মহম্মদ বাজার থানা এলাকায়। জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা এক সপ্তম শ্রেণীর নাবালিকার পরিবারের সঙ্গে বেশ ভালো সম্পর্ক অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার চিরঞ্জীব সিংহের। সেই সূত্রেই নাবালিকার বাড়ি আসাযাওয়া লেগে থাকত ওই সিভিকের। সেই সুযোগেই গত ১ নভেম্বর সপ্তম শ্রেণীর নাবালিকাকে ধর্ষণ করে ওই সিভিক ভলান্টিয়ার।
এমনকি, নাবালিকাকে মুখ বন্ধ রাখার জন্য হুমকিও দেওয়া হয়। তবে চলতি মাসে নাবালিকার ঋতুচক্র বন্ধ হয়ে যাওয়ায় তার মা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে চান। প্রথমে বাধা দিলেও পরে মায়ের কাছে কান্নায় ভেঙে পড়ে ওই নাবালিকা। সিভিক ভলান্টিয়ারের কুকীর্তির কথা জানায় সে। এমনকি, মুখ বন্ধ রাখার জন্য যে তাকে হুমকি দিয়েছিল অভিযুক্ত, তাও মাকে জানায় নাবালিকা।
এরপরই ১২ ডিসেম্বর সিউড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার মা। অভিযোগের ভিত্তিতেই শুক্রবার গভীর রাতে সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে পুলিশ। আজ, শনিবার আদালতে তোলা হয় তাকে। পুলিশ তাকে ৫ দিনের হেফাজতে চেয়েছে। এই ঘটনা সংক্রান্ত তথ্যের খোঁজে তদন্ত করছে পুলিশ। নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয়েছে।
আরও পড়ুনঃ ‘কোনও সেটিং হতে দেব না…’, সন্দীপ ঘোষ-অভিজিৎ মণ্ডলের জা’মিনের বিরো*ধিতায় বিক্ষো*ভ বি*রোধীদের, পুলিশের বা’ধা মিছিলে
প্রসঙ্গত, আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন কাণ্ডে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়েছে। সেই ঘটনায় শোরগোল গোটা দেশে। সেই মামলা এখনও বিচারাধীন। সঞ্জয়ের বিরুদ্ধে চার্জ গঠন করে চলছে বিচার প্রক্রিয়া। সেই আবহেই এবার ফের এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ।





