ফের দু*র্ভোগের শি’কার হবেন নিত্যযাত্রীরা, টানা তিনদিন বা’তিল একগুচ্ছ লোকাল, বেরোনোর আগে জেনে নিন বা*তিল ট্রেনের তালিকা

সপ্তাহের শেষ মানেই যেন ট্রেন বাতিল। এমনটাই এখন রুটিনে পরিণত হয়েছে। এই সপ্তাহান্তেও ফের বাতিল হয়েছে একগুচ্ছ লোকাল ট্রেন। সেই সঙ্গে আবার বেশ কিছু ট্রেনের যাত্রাপথেরও পরিবর্তন হয়েছে বলে রেল সূত্রে খবর। এমন ঘটনায় যে ফের নিত্যযাত্রীদের বেশ ভোগান্তির মুখে পড়তে হবে, তা বলাই বাহুল্য।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া ডিভিশনের জনাই রোডে নন-ইন্টারলকিংয়ের নানান কাজ চলবে। আর এই কারণেই ১৪ ডিসেম্বর শনিবার থেকে ১৬ ডিসেম্বর সোমবার পর্যন্ত বেশ কিছু ট্রেন বাতিল থাকবে ও বেশ কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন হবে।

জানা যাচ্ছে, শনি ও রবিবার বাতিলের তালিকায় রয়েছে এক জোড়া শিয়ালদহ-বারুইপাড়া লোকাল, কর্ড লাইনে তিন জোড়া হাওড়া-বর্ধমান, দু’জোড়া হাওড়া-মসাগ্রাম, দু’জোড়া হাওড়া-চন্দনপুর এবং একটি করে হাওড়া-গুড়াপ এবং হাওড়া-বারুইপাড়া লোকাল। মেইন লাইনে বাতিল থাকবে এক জোড়া হাওড়া-মেমারি, তিন জোড়া হাওড়া-ব্যান্ডেল এবং এক জোড়া হাওড়া শেওড়াফুলি লোকাল। 

আবার শনিবার নৈহাটি লিঙ্ক কেবিন-ব্যান্ডেল-বর্ধমান দিয়ে ঘুরপথে যাবে কলকাতা-হলদিবাড়ি সুপারফাস্ট, কলকাতা-অমৃতসর, কলকাতা-আমদাবাদ, কলকাতা-পটনা গরিবরথ এবং কলকাতা-সীতামঢ়ী এক্সপ্রেস। আগামীকাল রবিবারও ওই পথেই চলবে কলকাতা-বালুরঘাট ও কলকাতা গাজিপুর এক্সপ্রেস। শিয়ালদহ-আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস এবং শিয়ালদহ-অজমের এক্সপ্রেসেরও যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে বলে রেল সূত্রে খবর।

আরও পড়ুনঃ ফের কাঠ’গড়ায় এক সিভিক ভলান্টিয়ার! এক নাবালিকাকে ধ*র্ষণের অভি*যোগ উঠল সিভিকের বিরুদ্ধে

শনিবার থেকে সোমবার পর্যন্ত বর্ধমান-ব্যান্ডেল লাইন দিয়ে  কালকা-হাওড়া মেল, মুম্বই-হাওড়া মেল, ধানবাদ-হাওড়া কোলফিল্ড এক্সপ্রেস, জবলপুর-হাওড়া শক্তিপুঞ্জ এক্সপ্রেস ও দেহরাদূন-হাওড়া উপাসনা এক্সপ্রেস, জম্মু তাওয়াই-হাওড়া এক্সপ্রেস, দেহরাদূন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস, আসানসোল-হাওড়া অগ্নিবীণা এক্সপ্রেস, প্রয়াগরাজ রামবাগ-হাওড়া এক্সপ্রেস যাতায়াত করবে বলে খবর।

RELATED Articles