Child detected with Bird Flu in Kolkata: এবার বাংলায় ছড়াল বার্ড ফ্লু আতঙ্ক। ৪ বছরের এক শিশুর শরীরে মিলল এইচ৯এন২ বার্ড ফ্লু ভাইরাস (Child detected with Bird Flu in Kolkata)। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে। এই ঘটনায় প্রবল উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO।
জানা গিয়েছে, ওই শিশুর শরীরে প্রথমে জ্বরের উপসর্গ দেখা দেয়। গত ফেব্রুয়ারিতেই শুরু হয় এমন উপসর্গ। এরপর ধীরে ধীরে শুরু হয় শ্বাসকষ্ট, জ্বর, পেটে ব্যাথা(Child detected with Bird Flu in Kolkata)। ফলে শিশুটিকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে। তিনমাস চিকিৎসা চলে ওই শিশুর। এরপর সুস্থ হয়ে ওঠে সে।
তিনমাস পর এই রিপোর্ট জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু-র তরফে পাওয়া রিপোর্ট অনুযায়ী, রোগীর বাড়ির আশেপাশে পোলট্রির ফার্ম ছিল। সেখান থেকেই আক্রান্ত হয়েছে শিশু (Child detected with Bird Flu in Kolkata)। তবে শিশুটির পরিবারের কেউ বার্ড ফ্লু-তে আক্রান্ত হয়নি। এই বিষয় নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
জানা গিয়েছেম এই শিশুটি ভারতীয় বংশোদ্ভূত। অস্ট্রেলিয়ার বাসিন্দা সে। গত ফেব্রুয়ারিতে মা-বাবার সঙ্গে কলকাতায় এসেছিল ওই শিশু। ফেব্রুয়ারির শেষের দিকে সিঙ্গাপুর হয়ে অস্ট্রেলিয়ায় ফিরে যান তারা। অস্ট্রেলিয়ায় গিয়ে বার্ড ফ্লু ধরা পড়ে শিশুর শরীরে (Child detected with Bird Flu in Kolkata)। এই খবর পাওয়ার পর রাজ্যের স্বাস্থ্য দফতরেও বেশ উদ্বেগ দানা বেঁধেছে।
এই নিয়ে দু’বার ভারতে কোনও ব্যক্তির শরীরে বার্ড ফ্লু ধরা পড়ল। এর আগে ২০১৯ সালে এক ভারতীয়র শরীরে ধরা পড়েছিল বার্ড ফ্লু ভাইরাস। এবার ফের দেশে শুরু হল বার্ড ফ্লু-এর আতঙ্ক (Child detected with Bird Flu in Kolkata)।
প্রসঙ্গত, চলতি মাসে মেক্সিকোতে বার্ড ফ্লু-তে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানা গিয়েছে, ওই ব্যক্তি গত এপ্রিলে জ্বরে আক্রান্ত হয়েছিলেন। বয়স ৫৯ বছর। তিন সপ্তাহ গুরুতর অসুস্থ ছিলেন তিনি। ডায়েরিয়া, শ্বাসকষ্ট, বমিভাব ছিল তাঁর মধ্যে। তিন সপ্তাহ পর মৃত্যু হয় ওই ব্যক্তির।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!