কাটছে না অস্বস্তি! তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা, থমকে রয়েছে মৌসুমি বায়ু, বৃষ্টির পূর্বাভাস কী দিল হাওয়া অফিস?

ভ্যাপসা গরমে নাজেহাল পরিস্থিতি দক্ষিণবঙ্গবাসীর। গত কয়েকদিন ধরে বেলা বাড়লেই তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে। অন্যদিকে একটানা বৃষ্টি চলছে উত্তর বঙ্গের জেলায় জেলায়। দক্ষিণে তাপমাত্রা রুক্ষ খুব বেড়েছে আপেক্ষিক আর্দ্রতা। দক্ষিণবঙ্গবাসীর স্বস্তির খবর শোনালো আবহাওয়া দপ্তর (Rain possibility)

আজ, বুধবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই অস্বস্তিকার আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের জেরে জারি করা হয়েছে কমলা সতর্কতা। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে। এছাড়াও বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান ও হুগলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা বাদে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Rain possibility)। বৃহস্পতিবার রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস।

বুধবারের পাশাপাশি বৃহস্পতিবার সকাল পর্যন্ত বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। দুপুরের পর থেকে হাওয়া বদল হবে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে (Rain possibility)। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। শুক্রবার ও শনিবারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।‌ স্বাভাবিক সময়ের আগেই উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ ঘটেছে। তবে তারপর থেকেই একই জায়গায় রয়েছে মৌসুমী বায়ু। তাই চলতি সপ্তাহেও দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা ক্ষীণ।

আজ সারাদিন কলকাতায় অস্বস্তিকর গরম ‌গুমোট থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা কম। সকাল থেকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী। বিকেলের পর আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। গতকাল কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে (Rain possibility)। শুক্রবারে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি বেশি। বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি।

আজ, বুধবার উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে (Rain possibility)। বৃহস্পতিবার ও শুক্রবার আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং এবং কালিম্পং সহ পার্বত্য এলাকাতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।‌

RELATED Articles