‘কফি হাউসেরসেই আড্ডাটা…’, আলো-আঁধারিতে মুড়ল কফি হাউস, টেবিলে নেই কফি, নেই আড্ডাও, মোমবাতি জ্বালিয়ে আর জি করের নির্যাতিতার জন্য অনন্য প্রতিবাদ!

কলেজপাড়ার কফি হাউস বাঙালির কাছে এক এবং অদ্বিতীয়। কফি হাউসের নাম শুনলেই বাঙালির মাথায় প্রথম আসে মান্না দে-র সেই বিখ্যাত গান ‘কফি হাউজের আড্ডাটা আজ আর নেই’। গানের এই লাইন বলেই নস্টালজিয়ায় ভেসে যায় গোটা শহর কলকাতা। স্বাধীনতার আগে ছিল অ্যালবার্ট হল। স্বাধীনতার পর ১৫ বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটের অ্যালবার্ট হলটাই হয়ে গেল বাঙালির প্রাণের কফি হাউস। সেই কফি হাউসের নাম আজ‌ আবার চর্চায় উঠে এল। না, কফির আড্ডার জন্য না প্রতিবাদের জন্য।

আর জি কর কাণ্ডের পেরিয়ে গিয়েছে এক মাস। মিছিলে, স্লোগানে প্রতিবাদ হয়েছে আরও তীব্রতর। সময়ের সঙ্গে সঙ্গে যেন আরও তীক্ষ্ণ হচ্ছে আন্দোলনকারীদের গলার স্বর। প্রতিবাদের ঝড়ে এক হয়ে গেছে উত্তরের দার্জিলিং থেকে দক্ষিণের নামখানা পশ্চিমের পুরুলিয়া কোনও এক পাহাড়ি গ্রাম থেকে পূর্বের ইচ্ছামতি নদীর তীরের কোনও শহরতলী। রোজই কোনও না কোনও জায়গায়ষর প্রতিবাদের ছবি মনে জায়গা করে নিচ্ছে আমাদের। এবারসেখানে জুড়ে গেল কলকাতার কফি হাউস।

এবার প্রতিবাদের এক অনন্য চিত্রের সাক্ষী থাকল শহর কলকাতা সহ গোটা রাজ্য। এবার প্রতিবাদ হল বাঙালির নস্টালজিয়ার জায়গা কফি হাউসে। সোমবার ঠিক সন্ধে ছটার সময় সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয় কফি হাউজের। এবং টেবিলে টেবিলে কফির কাপের জায়গায় জ্বলে ওঠে মোমবাতি। সঙ্গে তীক্ষ্ণ স্বরে ওই ওয়ান্ট জাস্টিস’ এবং ‘জাস্টিস ফর আর জি কর’ স্লোগানে কেঁপে ওঠে কফি হাউস। স্লোগান শেষে প্রতিবাদীদের সবাই জাতীয় সংগীত কে সেই কর্মসূচি শেষ করেন। কফি হাউজের ঢোকার গেটের পাশে একটি কফির ঘিরে বেশ কয়েকটি মোমবাতি জ্বালিয়ে রাখা হয়েছিল এছাড়াও কফি হাউসের সিঁড়িতে, নিচের দোকানে, কাউন্টারে বিভিন্ন জায়গায় জ্বলানো হয় মোমবাতি।

আরও পড়ুনঃ অনুমতি না নিয়েই চলছে মিছিল-আন্দোলন! অনুমতি না নিয়ে কর্মসূচি করলেই এবার পদক্ষেপ, বড় সিদ্ধান্ত পুলিশের, আন্দোলন রোখার চেষ্টা?

কোনও সংগঠনের তরফ থেকে এই কর্মসূচি পালন করা হয়নি। কর্মসূচিতে যোগ দিয়েছিলেন সাধারণ মানুষ যারা এসেছিলেন কফি হাউসে আড্ডা দিতে। একমাস পেরিয়ে গেল এখনও পর্যন্ত সঠিক বিচার হয়নি আর জি কর কাণ্ডের। তাই তারা মোমবাতি জ্বালিয়ে আন্দোলনে সামিল হলেন এবং মানুষকে আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিলেন। কফি হাউজের আন্দোলনকারীদের মোমবাতি জ্বালিয়ে বার্তা ছিল বিচার যত পিছাবে আন্দোলন তত এগোবে।

Debdut Bhattacharjee

আরও পড়ুন

RELATED Articles