আগামী ২৭শে মার্চ বাংলায় প্রথম ভোটগ্রহণ! ইতিমধ্যেই রাজ্যের প্রায় সমস্ত দলই নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করতে শুরু করেছে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার সঙ্গে আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার দলের ৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেন। আর ওই সাতজনের মধ্যে একজন প্রার্থীকে নিয়ে এবার মুখ ফুলছে বামেদের। তিনি আইএসএফ প্রার্থী শেখ মইনুদ্দিন। আসন্ন বিধানসভা নির্বাচনে হুগলির জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রে সিদ্দিকীর প্রার্থী।
তবে এই প্রার্থীকে নিয়ে কেনও বামেদের মধ্যে ক্ষোভ? জানতে হলে পিছতে হবে কয়েকটা বছর
আর এবার এই রকমই বিতর্কিত চরিত্রই সংযুক্ত মোর্চার প্রার্থী। বঙ্গ রাজনীতিতে নবাগত আব্বাস সিদ্দিকীর হাত ধরেই রাজ্যে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে আলিমুদ্দিন। আর জোট শরিকের কাছ থেকে এমন ধাক্কা কতটা হজম করতে পারে বামেরা সেটাই এখন দেখার!
কি বলছেন ওই এলাকার বাম কর্মীরা? তাঁদের কথায়, এই প্রার্থীর হয়ে প্রচার করতে হবে? যে এতদিন ধরে আমাদের উপর অত্যাচার করে এসেছে, মিথ্যা মামলায় ফাঁসিয়েছে, তাঁর হয়ে ভোট ভিক্ষা করব আমরা? ক্ষমা করবেন … পারব না। এক যুব বাম নেতা বলেন, মইনুদ্দিন যদি সংযুক্ত মোর্চার প্রার্থী হয়, তাহলে আমি তো দূরের কথা, আমার পরিবারও ভোট দেবে না।
মিডিয়ার রিপোর্ট অনুযায়ী বাম শিবিরের এক প্রবীণ নেতা জানান, ‘লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। নেতারা মিমাংসা করে নিচ্ছে, আর বলির পাঁঠা হচ্ছি আমরা। কাঁচের ঘরে বসে অঙ্ক কষে মিমাংসা করা নেতারা এলাকার আসল পরিস্থিতি কি সেটাই জানেন না। আমাদের উপর সবকিছু চাপিয়ে দেওয়া হচ্ছে।”






