প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই বিজেপির অন্দরে অসন্তোষ দেখা দিয়েছে। এবার সেই অসন্তোষের আগুনে যেন ঘি ঢাললেন সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্র। বৃহস্পতিবার দিল্লি থেকে ১৪৮ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে গেরুয়া শিবির। সেই তালিকা অনুযায়ী, চৌরঙ্গী কেন্দ্রে প্রার্থী করা হয়েছে সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্রকে। তবে শিখা মিত্র বিজেপিতে যোগদানের বিষয়ে স্পষ্ট করে জানাননি কোনওদিন।
জল্পনা শুরু হয়েছিল তাঁর বাড়িতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর যাওয়া নিয়ে। বিজেপির প্রার্থী তালিকায় নিজের নাম দেখে বিস্ফোরক অদাবি করেছেন শিখা মিত্র। তাঁর কথায়, বিজেপিতে যোগ দেননি তিনি। কোনওভাবেই বিজেপি প্রার্থী হতে চান না। শিখা মিত্রের এই বক্তব্যের পর আবারও অস্বস্তিতে রাজ্য বিজেপি। শুধু শিখা মিত্র নন গেরুয়া শিবিরে যোগ দেননি বলে দাবি করেছেন প্রার্থী তালিকায় নাম থাকা মালা সাহার স্বামীও।
বলা বাহুল্য, বৃহস্পতিবার প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার ১০ মিনিটের মধ্যেই রণক্ষেত্রের চেহারা নিয়েছিল জলপাইগুড়ি জেলা। সেখানে পার্টি অফিস ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই বিষয়ে মুখ খুলেছেন হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহা। তিনি বলেন, “শিখা মিত্র এবং মালা সাহার স্বামীর সঙ্গে যাঁকে কথা বলার দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি নিশ্চয়ই ভাল করে কথা বলেননি। সেই কারণেই এই সমস্যা তৈরি হয়েছে। দলে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।” পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে বলেই জানিয়েছেন তিনি।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!