নিজের দল নিয়ে বেকায়দায় আব্বাস! হয়নি রেজিস্ট্রেশন, ভোটে লড়তে পারবে না আইএস‌এফ

মহা ঝামেলায় সংযুক্ত মোর্চার শরিক দল আইএস‌এফ। দল গড়েও নিজেদের নাম ও প্রতীকে বাংলার ভোটে লড়তে পারবে না পীরজাদা আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ।

বাংলায় প্রথম ভোট গ্রহণ হবে ২৭শে মার্চ। প্রথম দফা ভোটের আগে হাতে রয়েছে আর মাত্র ১০ দিন। তার মধ্যেই আইএসএফের জন্য এল খারাপ খবর।

এখন‌ও পর্যন্ত সরকারিভাবে দলের রেজিস্ট্রেশন না হওয়ায় বিড়ম্বনায় পড়লেন আব্বাস সিদ্দিকি।

আর‌ও পড়ুন-মুখ্যমন্ত্রীর নামে মামলা, মমতার প্রার্থীপদ বাতিল?

প্রাপ্ত খবর অনুযায়ী আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবার নিজেদের নাম ও প্রতীক কোনওটাতেই লড়তে পারবেন না। সরকারিভাবে দলের রেজিস্ট্রেশন না হওয়ায় অন্য পার্টির শরণাপন্ন হতে হচ্ছে বাংলার নির্বাচনে এই নবাগত রাজনৈতিক দলকে।

জানা গেছে আব্বাসের দল নিজেদের নাম ও প্রতীকে বাংলার ভোটে লড়তে না পারায় বিহারের একটি দলের প্রতীক ও নামে প্রার্থী দাঁড় করাবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ ইভিএমে কোথাও আব্বাসের দলের নাম ও প্রতীক থাকবে না এবার। ভোটের আর ১০ দিন বাকি, এখনও রেজিস্ট্রেশন পায়নি দল।

আরও পড়ুন-চূড়ান্ত হয়ে গেল বিজেপির মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী, কে সেই ভূমিপুত্র? জেনে নিন

প্রসঙ্গত, ২১শে ফেব্রুয়ারি বাংলার বুকে প্রথম আত্মপ্রকাশ করে আব্বাসের দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তারপরই তাঁরা রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছিল। কিন্তু রেজিস্ট্রেশন পায়নি তারা। যার জেরে বাংলার ভোটে নির্দল প্রার্থী হিসেবে লড়তে হত আব্বাস সিদ্দিকিদের। গোটা রাজ্যে একই প্রতীক নিয়ে লড়তে পারতেন না আব্বাস সিদ্দিকির দলের প্রার্থীরা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিকল্প ভাবনায় রাজ্যে একই প্রতীক নিয়ে লড়তে অন্য দলের শরণাপন্ন হন আব্বাস সিদ্দিকিরা। নির্দল হিসেবে বিভিন্ন প্রতীকের ঝক্কি এড়াতেই বিহারের একটি অখ্যাত দল রাষ্ট্রীয় সেকুলার মজলিশ পার্টির নাম ও প্রতীক ধার করে ভোটে লড়ছেন আব্বাস সিদ্দিকিরা। বিহারের ওই পার্টির নামে আইএসএফ প্রার্থীরা মনোনয়ন পেশ করছেন। আইএসএফ বিভ্রান্তি এড়াতে বিহারের ওই পার্টির সঙ্গে জোট তত্ত্বের কথা প্রচার চালাচ্ছেন। তবে আইএসএফ নাম ও প্রতীক ব্যবহার করতে না পারায় সংযুক্ত মোর্চা পড়বে ঘোর বিপাকে।

RELATED Articles