TMC Goons Attacked Promoter for not Extortion Money: শাসক দল তৃণমূলের বিরুদ্ধে এর আগেও একাধিকবার তোলাবাজির অভিযোগ উঠেছে। এই নিয়ে বারবার তৃণমূলকে কটাক্ষ করেছে বিরোধী দলগুলি। কিন্তু এই ঘটনার মাত্রা কমে নি। বরং তা যেন দিনদিন বেড়েই চলেছে। তৃণমূলের অনেক নেতাও স্বীকার করেছেন যে তাদের দলে তোলাবাজি হয়। কিন্তু কড়া কোনও পদক্ষেপ নেই। এবার তোলাবাজির অভিযোগ উঠল খোদ তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠদের বিরুদ্ধে (TMC Goons Attacked Promoter for not Extortion Money)।
এবার এই ঘটনাটি ঘটেছে কাশীপুর থানার সিঁথি মোড়ের কাছে। জানা গিয়েছে, সেখানেই এক প্রোমোটারের অফিস রয়েছে। গত শুক্রবার রাতে সেই অফিসে আচমকাই হাজির হয় কয়েকজন দুষ্কৃতী। তাদের দাবী ছিল, ওই এলাকায় প্রোমোটারি করতে গেলে টাকা দিতে হবে তাদের(TMC Goons Attacked Promoter for not Extortion Money)। পাঁচ লক্ষ টাকার দাবী করে দুষ্কৃতীরা। এই নিয়ে বেশ বচসা বাঁধে প্রোমোটারের সঙ্গে।
সেই টাকা দিতে অস্বীকার করেন প্রোমোটার। এই নিয়ে কথা কাটাকাটির মাঝেই প্রোমোটারের উপর চড়াও হয় দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ। বেধড়ক মারধর করা হয় তাঁকে। অফিসের মধ্যে ভাঙচুর চালায় তারা। এমনকি, অফিসে থাকা প্রায় লাখখানেকের বেশি টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা (TMC Goons Attacked Promoter for not Extortion Money)। অফিসের সিসিটিভি ক্যামেরাও ভেঙে দেওয়া হয়েছে। প্রোমোটারের দাবী, ওই দুষ্কৃতীরা নিজেদের কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক তথা কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের ঘনিষ্ঠ বলে দাবী করেছে।
এই হামলার একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। তাতে দেখা গিয়েছে, বাইকে করে এসে প্রোমোটারের অফিসে ঢোকে কয়েকজন। ওই প্রোমোটারকে অফিসের ভেতর মারধর করতেও দেখা গিয়েছে দু’জনকে (TMC Goons Attacked Promoter for not Extortion Money)। আরও কয়েকজন ছিল সেই অফিসে (এই ভিডিওর সত্যতা যাচাই করে নি খবর ২৪x৭)। দাবী, অভিজিৎ মণ্ডল ওরফে রানার নেতৃত্বেই নাকি এই হামলা হয়েছে।
প্রোমোটারকে মারধরের খবর পেয়ে অফিসে আসেন তাঁর দাদা। তিনিই আক্রান্ত ভাইকে উদ্ধার করে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানেই আপাতত চিকিৎসাধীন প্রোমোটার। এই ঘটনায় শনিবার সকালে কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রোমোটারের দাদা। তাঁর কথায়, দুষ্কৃতীরা নিজেরাই জানিয়েছে যে তারা তৃণমূল বিধায়ক অতীন ঘোষের ঘনিষ্ঠ লোক (TMC Goons Attacked Promoter for not Extortion Money)।
এই বিষয়ে অতীন ঘোষ বলেন, “কেন আমার নাম বলা হয়েছে আমি জানি না। আমি বেশ কয়েক দিন ওই এলাকায় যাইনি। রানা বলে যাঁর কথা বলা হচ্ছে তাঁকে আমি চিনি। শিক্ষিত বলেই জানতাম। তবে তাঁর সঙ্গে আমার বেশি দিনের যোগাযোগ নয়। পুলিশকে বলব অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। ঘটনা সম্পর্কে কিছুই জানা নেই আমার। তবে আমি বিষয়টি তৃণমূল নেতৃত্বকে জানাব। প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে”।





