বাংলার তরুণ শক্তিকে একত্রিত করতে অভিনব উদ্যোগ তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

এবার বাংলার যুবশক্তিকে এক ছাতার তলায় আনতে অভিনব উদ্যোগ নিলেন তৃণমূল যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এবার বাংলার যুবশক্তি ডট ইন নামে একটি পোর্টাল খুলেছেন। সেখানে নাম নথিভুক্ত করার জন্য রাজ্যের তরুণ প্রজন্মকে ডাক দিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে কী এই বাংলার যুবশক্তি?

সম্প্রতি একটি ভিডিও বার্তায় অভিষেক স্বয়ং বিশদে বাংলার যুবশক্তি কী এটা বুঝিয়েছেন। তিনি জানিয়েছেন এই উদ্যোগটি তৃণমূল যুব কংগ্রেস নিয়েছে ঠিকই কিন্তু এখানে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সমস্ত কাজকর্ম হবে। যেসব তরুণ-তরুণী সরাসরি রাজনীতিতে যুক্ত হতে চান না কিন্তু মানুষের জন্য কাজ করতে চান তারা এই ওয়েবসাইটে গিয়ে নিজের নাম নথিভুক্ত করাবেন। এরপর তারা করোনার জন্য সাধারণ মানুষ যে অসুবিধার সম্মুখীন হচ্ছেন তার প্রতিকার করার জন্য তো বাস্তবের মাটিতে লড়াই করবেনই তার সঙ্গে ঘূর্ণিঝড় আমফান বিধ্বস্ত এলাকাতেও সরাসরি মাঠে নেমে কাজ করবেন এই তরুণ-তরুণীরা। গোটা রাজ্যে মোট ১০ জন কো-অর্ডিনেটর থাকবেন এই বিপুল কর্মযজ্ঞ সামাল দেওয়ার জন্য। প্রায় ১ লক্ষ তরুণ তরুণী সামিল হবেন এই কর্মযজ্ঞে।

অভিষেক জানিয়েছেন যে “আমরা মানে পশ্চিমবঙ্গবাসীরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদেরকে শুধু করোনার সঙ্গে লড়াই করতে হচ্ছে তাই নয় আমরা লড়ছি ভয়াবহ ঘূর্ণিঝড় আমফানের সঙ্গেও কারণ বাংলার বিভিন্ন জায়গায় যে ভয়াবহ ক্ষতি হয়েছে সেগুলো মেরামত করতেও হবে আমাদের। তাই এই সময় আমি বনাম আপনি না করে যদি বাংলা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে তবে আমরা খুব সহজেই দুর্যোগ কাটিয়ে উঠতে পারব।” তিনি এই মহান কর্মযজ্ঞে জাতি ধর্ম বর্গ বর্ণ নির্বিশেষে সবাইকে যোগদান করতে আহ্বান জানিয়েছেন।

এই ভিডিও বার্তা ইতিমধ্যে সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে। এইখানে অভিষেক বলেছেন যে একটি গণতন্ত্রে রাজনীতির লড়াই থাকবেই। কিন্তু সবার আগে মানুষের প্রাণ আগে, মানুষের জীবন আগে এবং আগে থাকবে এই রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্য। যে করেই হোক বাংলাকে আমাদের জয়ী করতেই হবে।
আপনি যদি নাম নথিভুক্ত করতে চান তবে বাংলার যুবশক্তি ডট ইন এ গিয়ে নিজের নাম ও ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করুন এবং ঝাঁপিয়ে পড়ুন এই মহান কর্মদ্যোগে।

RELATED Articles

Leave a Comment