তৃণমূলের ভরসা কেষ্টই! বীরভূমের জেলা সভাপতি থাকছেন অনুব্রতই, রদবদল ঘটতে পারে ব্লক সভাপতিদের, বৈঠকে ইঙ্গিত অভিষেকের

সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। এর আগে বীরভূমকে দুটি সাংগঠনিক জেলায় ভাগ করার পরিকল্পনা করছে তৃণমূল (TMC)। এর পাশাপাশি জেলার পাঁচ ব্লক সভাপতিকে বদল করা হতে পারে বলেও আভাস মিলেছে। শুক্রবার ক্যামাক স্ট্রীটে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানেই এমন ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি পদ থেকে সরানো হচ্ছে না অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal)।

বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বর্তমানে জেলবন্দি। তার অবর্তমানে গতকাল, শুক্রবার ওই জেলার বিধায়কদের নিয়ে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের দিকে জেলা নজর ছিল তৃণমূল নেতাদের। কারণ, জেলা পরিচালনায় অনুব্রত মণ্ডলের অভাব সকলেই অনুভব করছে।

কলকাতার ক্যামাক স্ট্রিটের বৈঠকেও বিধায়কদের অনুব্রত মণ্ডলের সাংগঠনিক দক্ষতার কথা মনে করিয়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধায়করা জানান, “তৃণমুলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক এদিন বলেছেন অনুব্রত মণ্ডল থাকলে এই বৈঠকের দরকার হত না। এতদিন তো তার দরকার পড়েনি”।

জেলার তরফে ব্লক সভাপতিরা যে রিপোর্ট দিয়েছিলেন, তা এদিনের এই বৈঠকে পেশ করা হয় অভিষেককে। এরপরই ব্লক ধরে ধরে বিস্তারিত খোঁজখবর নেন তিনি। আর উপর ভিত্তি করেই বেশ কিছু ব্লক সভাপতিদের ছাঁটাই হতে পারে বলে মনে করা হচ্ছে।

জেলা বিধায়করা জানিয়েছেন কে দুবরাজপুর, ময়ূরেশ্বর ১, রামপুরহাট ১, মুরারাই ১, নলহাটি ২ ব্লকের সভাপতিদের বদল করা হতে পারে, এমনটাই আভাস মিলেছে বৈঠকে। দু’একদিনের মধ্যে এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানা গিয়েছে। বীরভূম ও বোলপুর দুটি লোকসভার ভিত্তিতে দলকে পরিচালনা করার জন্য দুটি মনিটারিং দল গঠন করা হতে পারে। তবে অভিষেক জানিয়েছেন যে বিরোধীদের একচুলও জমি ছাড়া যাবে না। দলের নীতি সকলকে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

RELATED Articles