টিকিট না পেয়ে নির্দল হয়ে ভোটে দাঁড়ালে দলে আর কোনও জায়গা নেই, দলীয় সভা থেকে কড়া বার্তা অভিষেকের

প্রার্থী হতে পারেন নি বলে নির্দল হয়ে ভোটে লড়েছেন, গত পুরসভা নির্বাচনে এমন নজির কম নয়। সেই নেতারাই পরে দলে ফিরে আসতে চাইলে, তাদের আর নেওয়া হয়নি। দলের এই অনুশাসনের কথাই দক্ষিণ দিনাজপুরের সভা থেকে সকলকে মনে করালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলে ‘নবজোয়ার’ কর্মসূচিতে উত্তরবঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে পঞ্চায়তে ভোটের প্রার্থী নির্বাচন নিয়ে বলতে গিয়ে অভিষেক বলেন, “অনেকই ভাবেন প্রার্থী পছন্দ না হলে নির্দল হয়ে ভোটে দাঁড়াব। জিতব। আপনাদের দলীয় অনুশাসন মনে করিয়ে দিই। গত পুরসভা ভোটে অনেকেই নির্দল হয়ে দাঁড়িয়েছেন। অনেকে জিতেছেন। সব জেলায় দেখে নিন, যাঁরা নির্দল হয়ে জিতেছিল, গত ১৪ মাসে তাঁরা কি দলে ফিরতে পেরেছেন? তাঁরা অনেকে দাদার পা ধরে ছিল, কিন্তু দলে ফিরতে পারেনি। এটাই দলীয় শৃঙ্খলা”।

অভিষেকের সংযোজন, “আমি দু’টি গ্রাম পঞ্চায়েত হারাতে রাজি আছি। কিন্তু দলীয় শৃঙ্খলার উপরে কেউ নয়। আমি চার জন প্রধানকে পদত্যাগ করিয়েছি। আমি গ্রামে গিয়ে দেখেছি কোন কাজ করেনি। তাহলে সে প্রধান কেন? আগে ওসব হতো এখন আর হবে না”।

তাঁর কথায়, “আপনাকে প্রতিবছর পরীক্ষা দিতে হবে। যদি কাজ করে থাকি তবে পরীক্ষা দিতে ভয় কি? কাজ শেষ করা যাবে না। তাতে কী, মানুষের কথা শুনতে ক্ষতি কোথায়”।

এদিনের সভায় পঞ্চায়েতে প্রার্থী বাছাইয়ের ব্যালট নিয়েও কথা বলেন তৃণমূল সাংসদ। তাঁর কথায়, “মানুষ যাকে প্রার্থী করবে, বুথ সভাপতিরা যাকে মান্যতা দেবেন, দল তাঁকেই প্রার্থী করবে। তাঁকে জিতিয়ে আনার জন্য দল সর্বশক্তি প্রয়োগ করবে”।

RELATED Articles